প্রশাসক পদে ফিরহাদ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির! মুখ্যমন্ত্রী ২+২ এ ৫ করছেন, বললেন অর্জুন
কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নিয়োগকে অসাংবিধানিক বলে বর্ণনা করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নিয়োগকে অসাংবিধানিক বলে বর্ণনা করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপি আইনের দ্বারস্থ হবে বলে জানিয়েছএন তিনি। অর্জুন সিং বলেন, এই দৃষ্টা তৈরি হলে, যে কোনও রাজ্যে যে কোনও শাসক যে কাউকে প্রশাসক করে বসিয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি। অর্জুন সিং বলেন এক্ষেত্রে সরকারি আমলাকে বাদ দিয়ে কাউকে বসানো যায় না।

ববি হাকিমের যোগ্যতা নেই
অর্জুন সিং বলেন, যেহেতু ববি হাকিম সরকারি আমলা নন, তাই প্রশাসক হিসেবে তাঁর বসার কোনও যোগ্যতা নেই।

ফের চাল চুরির অভিযোগ
অর্জুন সিং ফের রেশনে চাল চুরির অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, কোনও তৃণমূল নেতাকে অন্য কাউকে দিয়ে ফোন করান, বলুন ২০০ কেজি চাল লাগবে। অর্জুন সিং নিশ্চিত ১৮ থেকে ২০ টাকা দরে সেই চাল পাওয়া যাবে। তৃণমূলের লোকেরা চাল নিয়ে বাড়িতে রেখে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মাল নিচ্ছে তৃণমূল, শাস্তি হচ্ছে মনোজ আগরওয়ালের
অর্জুন সিং কটাক্ষ করে বলেন, মাল নিয়ে চলে যাচ্ছে তৃণমূল আর শাস্তি হচ্ছে মনোজ আগরওয়ালের। এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। প্রসঙ্গত দিন কয়েক আগে তৎকালীন খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে পদ থেকে অপসারণ করা হয়। তাঁর আরও কটাক্ষ যেখানে ২+২ চার হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ২+২ পাঁচ করছেন।












Click it and Unblock the Notifications