বঙ্গ বিজেপিতে ফাটল চওড়া হচ্ছে! মুকুল-পর্বের পর অর্জুনের তির এবার কোন 'লক্ষ্যভেদ' করল

মুকুল রায়ের দল ছাড়া নিয়ে বিতর্কের পর্ব ঘিরে আগুন সবেমাত্র নিভতে যাচ্ছিল, তারই মাঝে এবার পার্টির নেতা অর্জুন সিং খবরে আসতে শুরু করেছেন। মুকুল রায়কে ঘিরে দলের ভিতরে বিভাজনকের ফাটল চওড়া হচ্ছিলই, এমন অবস্থায় অর্জুনের সিংয়ের নয়া খোঁচা গেরুয়া হাইকমান্ডকে অস্বস্তিতে রেখেছে।

 বিধানসভা ভোট ও বঙ্গ বিজেপি

বিধানসভা ভোট ও বঙ্গ বিজেপি

বাংলার রাজনীতির জমি কতটা কঠিন তা তিলে তিলে টের পেতে শুরু করেছে বিজেপির হাইকমান্ড। লোকসভা ভোট পর্বে কিছপটা তৃণমূল বিরোধী ও বাম ভোট যে বিজেপির পকেট ভারী করেছে তা বিশেষজ্ঞমহল আগেই জানিয়েছিল। এবার সেই ভোট পার হতেই বিধানসভা ভোটের আগে একের পর এক বৈঠকে বিজেপি নেতৃত্ব বাংলার রাজনীতির ঘরানা সম্পর্কে পরিস্থিতি আঁচ করতে শুরু করে দিয়েছে।

 গোষ্ঠীকোন্দল

গোষ্ঠীকোন্দল

দিল্লিতে বিজেপির তরফে সদ্য এক হাইভোল্টেজ বৈঠক ডাকা হয়। সেখানে বিধানসভা ভোটের রূপরেখা স্থির করা হচ্ছিল। আর সেই সাতদিন ব্যাপী বৈঠকের শেষ পর্বে এসে রাজ্য বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। পার্টিতে মুকুল রায় ব্যাকফুটে যেতেই তাঁর পন্থায় বিশ্বাসী অর্জুন সিং একচুলও জমি ছেড়ে কথা বলছেন না!

 অর্জুনের লক্ষ্যভেদ

অর্জুনের লক্ষ্যভেদ

বিজেপির ব্য়ারাকপুরের সাংসদ এদিন খানিকটা ক্ষোভের সুরেই বলেছেন, 'বিজেপিতে ক্ষমতা শুধু মাত্র দুই বা তিনজন নেতার হাতেই রয়েছে। ' আর অর্জুনের এই বক্তব্য়ে প্রবল জল্পনার পাহাড় তৈরি হতে থাকে। সন্দেহ ওঠে, তাহলে কি দিলীপ ঘোষেকে টার্গেটে রেখেই অর্জুন সিং এই তোপ দেগেছেন? যদিও এর উত্তরে বিজেপির রাজনীতিতে কান পাতালে বহু তত্ত্ব উঠতে শুরু করছে।

 কেন্দ্রীয় নেতৃত্বের সামনে ধারালো অর্জুন!

কেন্দ্রীয় নেতৃত্বের সামনে ধারালো অর্জুন!

দিল্লির বৈঠকে হাইকমান্ডের নেতৃত্ব তথা কৈলাস বিজয়বর্গীয় শিব প্রকাশের মতো নেতাদের সামনে বসেই অর্জুন সিং সাফ ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করে দেয়। সূত্রের দাবি, অর্জুনের নিশানার আওতায় ছিলেন দিলীপ ঘোষ এবং দলের সাংহঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। তবে পরিস্থিতি নিয়ে এখনও বহুদূর রাস্তা বিস্তৃত বলে মনে করছে বিজেপির ঘনিষ্ঠমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+