পাহাড়ে ফের সমীকরণ বদল হচ্ছে! একুশের আগে মোর্চার সঙ্গে বৈঠক বিজেপি নেতৃত্বের

পাহাড়ে ফের সমীকরণ বদল হচ্ছে! একুশের আগে মোর্চার সঙ্গে বৈঠক বিজেপি নেতৃত্বের

পাহাড়ের আগুন নিভিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে ভেঙে ছারখার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও বিমল গুরুং-রোশন গিরিদের পাহাড়ে প্রবেশের অধিকার নেই। বিনয় তামাংয়ের নেতৃত্বূ মোর্চাকে নিয়ে এসেছিলেন নিজেদের দখলে। কিন্তু বিধানসভা ভোটের আগে সেই পাহাড়ে গুরুংপন্থীরা ফের মাথাচাড়া দিতে শুরু করেছে।

গুরুংপন্থী দুই নেতার সঙ্গে শাহের বৈঠকে প্রশ্ন

গুরুংপন্থী দুই নেতার সঙ্গে শাহের বৈঠকে প্রশ্ন

বিমল গুরুংপন্থী দুই নেতা দিল্লিতে গিয়ে বৈঠক করলেন স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। অমিত শাহের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকে গুরুং শিবিরের দুই নেতা নিমু তামাং ও বিনু সুনদাস কী বললেন তা নিয়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমন প্রশ্নও উঠেছে- তবে কি পাহাড়ে নতুন করে উত্তপ্ত করে তোলার কোনও চক্রান্ত চলছে।

রাজনৈতিক ফায়দা তোলার চক্রান্ত পাহাড়ে

রাজনৈতিক ফায়দা তোলার চক্রান্ত পাহাড়ে

তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যারা ফেরার, অভিযুক্ত কেন তাঁদের সঙ্গে বৈঠক করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যকে অন্ধকারে রেখেই বা কেন তিনি দুই ফেরার নেতার সঙ্গে বৈঠক করলেন? কী উদ্দেশ্য রয়েছে এর পিছনে। বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই পাহাড়কে ফের উত্তপ্ত করার চেষ্টা করছে বলে তৃণমূলের অভিযোগ।

বিজেপির প্রভাব বৃদ্ধিতে মোর্চার ভূমিকা স্বীকার

বিজেপির প্রভাব বৃদ্ধিতে মোর্চার ভূমিকা স্বীকার

বুধবার সকালে মোর্চার দুই সদস্যের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ৪০ মিনিট ধরে তাঁদের মধ্যে আলোচনা হয়। এই বৈঠকে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবও। এই বৈঠকের পর মোর্চা নেতারা জানান, বাংলায় বিজেপির প্রভাব বৃদ্ধির জন্য গোর্খা জনমুক্তি মোর্চার ভূমিকা স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গ পাহাড়ের তালিকা থেকে ১১টি জাতি বাদ

প্রসঙ্গ পাহাড়ের তালিকা থেকে ১১টি জাতি বাদ

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদেরকে একটি চিঠা পাঠাতে বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এই চিঠি ত্রিপাক্ষিক বৈঠকের আবেদন জানিয়ে। কেন্দ্র, রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে এই বৈঠক হওয়ার কথা। ওই চিঠিতে উল্লেখ থাকবে, পাহাড়ের তালিকা থেকে ১১টি জাতিকে বা দেওয়া নিয়ে আলোচনার বিষয়টি।

পাহাড়ে ফের আগুল লাগানোর ফন্দি?

পাহাড়ে ফের আগুল লাগানোর ফন্দি?

এই প্রসঙ্গেই প্রশ্ন উঠেছে, পাহাড় যখন সম্পূর্ণ শান্ত, তখন হঠাৎ রাজ্য ও জিটিএকে অন্ধকারে রেখে কেন বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড় নিয়ে যদি কিছু জানার থাকে, তো রাজ্য বা জিটিএকে জানালে হত। তবে কি এসব পাহাড়ে ফের আগুল লাগানোর ফন্দি? এসব চেষ্টা একেবারেই বরদাস্ত করবে না রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+