চিন্তিত অমিত শাহ, বিজয়বর্গীয়, সৌরভের অসুস্থতার মাঝে বিজেপি নেতাদের তৎপরতা ঘিরে জল্পনা

ফোন করে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আইসিইউ-তে ভর্তি করা হয়েছে মহারাজকে। হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যরা। এদিকে খবর ছড়িয়ে পড়ার পর মহারাজের দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক টুইট-বার্তা আসতে থাকে সমাজের সর্ব স্তর থেকে। এরই মাঝে সৌরভের শারীরিক অবস্থা নিয়ে তৎপরতা দেখা গেল বিজেপি নেতাদের মধ্যে।

সৌরভকে দেখতে যান বিজেপি নেতা রাকেশ সিং

সৌরভকে দেখতে যান বিজেপি নেতা রাকেশ সিং

এদিন সৌরভ হাসপাতালে ভর্তি হতেই সেখানে দেখা গিয়েছিল বিজেপি নেতা রাকেশ সিংকে। জানা গিয়েছে যে কৌলাশ বিজয়বর্গীয়র নির্দেশেই সেখানে যান রাকেশ সিং। সেখানে সৌরভের চিকিৎসার খোঁজ নেন রাকেশ সিং। তারপর সেই সংক্রান্ত রিপোর্ট যায় বিজেপির হাই কমান্ডের কাছে।

ফোন করেছেন অমিত শাহ, জয় শাহ

ফোন করেছেন অমিত শাহ, জয় শাহ

জানা গিয়েছে মহারাজের অবস্থা জানতে চেয়ে ফোন করেছেন অমিত শাহ, জয় শাহ। কৈলাশ বিজয়বর্গীয় নিজে সৌরভের পরিবারকে ফোন করে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে অমিত শাহ জানিয়েছেন, প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি এইমস-এ নিয়ে গিয়ে সৌরভের চিকিৎসা করানো হতে পারে বলে জানান।

সৌরভকে নিয়ে শাহ পরিবারের বার্তা

সৌরভকে নিয়ে শাহ পরিবারের বার্তা

সৌরভের শরীর খারাপের খবর প্রকাশ হতেই টুইট করেছিলেন জয় শাহ। বিসিসিআই সচিব জয় শাহও টুইট করে সৌরভের আরোগ্য কামনা করেছেন৷ জয় শাহ দুপুরে ফোন করেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে। তারপর টুইটে লেখেন, 'আমি সৌরভের দ্রুত সুস্থতা কামনা করি৷ দাদার পরিবারের সঙ্গে কথা বলেছি৷ দাদা বর্তমানে স্থিতিশীল ও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।' এরপরই সৌরভের খোঁজ নিতে বঙ্গের বিজেপি নেতাদের কাছে ফোন আসে অমিত শাহের।

সৌরভের বিজেপি যোগের জল্পনা

সৌরভের বিজেপি যোগের জল্পনা

এর আগে ২৮ ডিসেম্বর দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছিল অমিত শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অনুষ্ঠানে ছিলেন আরও তিন কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও। এর আগের দিনই রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+