হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি! 'পিসি'র কাজে স্বপ্নভঙ্গ, বললেন অমিত মালব্য

হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি! 'পিসি'র কাজে স্বপ্নভঙ্গ, বললেন অমিত মালব্য

ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য (amit malviya)। এদিন তিনি টুইটে অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রির ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি রাজ্যে গুরুত্বপূর্ণ পরিকাঠামো গড়ে তুলতে দিদি প্রায় কিছুই করেননি বলে অভিযোগ তুলেছেন তিনি।

হাসপাতাল গুলিতে বকেয়া মেটায়নি সরকার

হাসপাতাল গুলিতে বকেয়া মেটায়নি সরকার

এদিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন তুলে ধরে অমিত মালব্য অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে সরকার সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজনীয় সামগ্রির ঘাটতি দেখা দিয়েছে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী যেমন ওষুধ, পেসমেকার, স্টেন্ট, ব্যান্ডেজ ইত্যাদির অসম্ভব ঘাটতি দেখা দিয়েছে মমতার প্রশাসন বকেয়া টাকা মেটাতে না পারায়। কটাক্ষ করে তিনি বলেছেন, মেডিকেল কলেজগুলি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চিঠি দিলেও সেগুলি নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করার বদলে, পিসি জাঁকজমকপূর্ণভাবে ব্রিজ উদ্বোধনে সময় ব্যয় করেন।

পশ্চিমবঙ্গে পরিকাঠামো নিয়ে প্রশ্ন

পশ্চিমবঙ্গে পরিকাঠামো নিয়ে প্রশ্ন

অমিত মালব্য টুইটে বলেছেন, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে মোদী সরকার পশ্চিমবঙ্গে ১১,৭৬৫ কোটি টাকা মঞ্জুর করেছে এবং ৯৮০ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করেছে। যা প্রায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের থেকে প্রায় ৩ গুন বেশি(৩৩৮কিমি)। ইউপিএ জোটে ৪ বছর জোটসঙ্গী থাকার পরেও পিসি গুরুত্বপূর্ণ পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রায় কিছুই করেননি বলে অভিযোগ করেছেন তিনি।

মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে

মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে

শহরতলিতে যোগাযোগের মাধ্যম গড়ে তোলার জন্য পিসি প্রায় কিছুই করেননি শুধু দুটি ব্রিজ ছাড়া (সম্প্রীতি এবং হাতানিয়া- দোয়ানিয়া ব্রিজ) তাও কেন্দ্রীয় সরকারের অনুদানে এই ব্রিজগুলি তৈরি করা হয়েছে বলেও দাবি করেছেন অমিত মালব্য। তিনি আরও বলেছেন, নতুন ফ্লাইওভার গড়ে তোলা তো দূরের ব্যাপার বরং তাঁর আমলে মাঝেরহাট ব্রিজ এবং পোস্তা উড়ালপুল ভেঙে গিয়ে বহু মানুষের জীবনহানি ঘটেছে এবং বহু মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি।

রাজ্যে বিনিয়োগ নিয়ে সরব হয়েছিলেন তিনি

রাজ্যে বিনিয়োগ নিয়ে সরব হয়েছিলেন তিনি

দিন কয়েক আগে রাজ্যে বিনিয়োগ নিয়ে সরব হয়েছিলেন অমিত মালব্য। তিনি টুইটে উল্লেখ করেছিলেন, ২০১৯-এর ফেব্রুয়ারিতে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের পরে রাজ্য সরকার দাবি করেছিল ২,৮৪, ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব সরকার পেয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই বিনিয়োগের বিষয়টি রহস্যই থেকে গিয়েছে বলে কটাক্ষ করেছিলেন তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আইটি হাব সিলিকন ভ্যালি গোচারণ ক্ষেত্রে পরিণত হয়েছে বলেও ভিডিও তুলে ধরেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+