বিজেপিতে বেড়েই চলেছে ‘বেসুরো’র সংখ্যা, নেতা থেকে অভিনেতারা কি এবার তৃণমূলের পথে

বিজেপিতে বেড়েই চলেছে বেসুরো। সে নেতা-নেত্রী হন বা অভিনেতা-নেত্রী, বিজেপিতে বিদ্রোহের সুর তরতাজা। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েই একে একে সরে আসছেন বিজেপি থেকে।

বিজেপিতে বেড়েই চলেছে বেসুরো। সে নেতা-নেত্রী হন বা অভিনেতা-নেত্রী, বিজেপিতে বিদ্রোহের সুর তরতাজা। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েই একে একে সরে আসছেন বিজেপি থেকে। কেউ শাসকদলে যোগ দিচ্ছেন, কেউ উঁকিঝুঁকি মারছেন, আর কেউ তৃণমূল-বিজেপি থেকে সমান দূরত্ব বজায় রেখে সিপিএমের সঙ্গে চলতে মনস্থ করছেন।

লন্ডভন্ড হয়ে যেতে বসেছে গেরুয়া বাগান

লন্ডভন্ড হয়ে যেতে বসেছে গেরুয়া বাগান

মোট কথা, একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিজেপিতে ভাটা পড়েছে। মরা গাঙে জোয়ার আসছে না কিছুতেই। একে একে নেতানেত্রী, অভিনেতা-অভিনেত্রীরা সরে যাচ্ছেন বিজেপির পাশ থেকে। এমনকী বিজেপির দলীয় নেতৃত্বের মধ্যে ছন্নছাড়া ভাব লক্ষ্যণীয় হয়ে উঠেছে। একটা ভোটে পরাজয়েই লন্ডভন্ড হয়ে যেতে বসেছে গেরুয়া বাগান।

কর্মীদের ঘরওয়াপসিতে বেশি জোর তৃণমূলে

কর্মীদের ঘরওয়াপসিতে বেশি জোর তৃণমূলে

একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই মুকুল রায়ের মতো দোর্দণ্ডপ্রতাপ নেতা বিজেপি ছেড়েছেন। ছেলে শুভ্রাংশুকে নিয়ে তাঁর ঘরওয়াপসি হয়েছে তৃণমূলে। আর তাঁর হাত ধেরে তৃণমূলে ঘরওয়াপসি চলছে অনুগামীদেরও। তৃণমূল নেতা-নেত্রীদের থেকে বেশি জোর দিয়েছে কর্মীদের ঘরওয়াপসিতে। কেননা তৃণমূল মানে কর্মীরাই দলের সম্পদ। তাই তো এবার তৃণমূল ভাঙনের আতঙ্ক কাটিয়েও বাংলায় রেকর্ড জয় পেয়েছে।

মুকুলের পর রাজীব তৃণমূলে ফিরতে উদ্যোগী

মুকুলের পর রাজীব তৃণমূলে ফিরতে উদ্যোগী

মুকুল রায়ের পরই বিজেপি ছাড়তে পা বাড়িয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভা বোটের আগে ঘটা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। চাটার্ড ফ্লাইটে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে তাঁর মেগা যোগদান হয়েছিল। কিন্তু ভোটের পরই তাঁর মোহভঙ্গ হয়। তিনি তৃণমূলে ফিরতে সচেষ্ট হয়ে ওঠেন। কিন্তু ভোটের আগেই দলকে বিপদে ফেলে তাঁর বিজেপি যাত্রায় ক্ষুব্ধ তৃণমূল-পরিবার তাঁর ঘরওয়াপসিতে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়।

শোভন ও বৈশাখীর রাজনৈতিক অবস্থান প্রশ্নে

শোভন ও বৈশাখীর রাজনৈতিক অবস্থান প্রশ্নে

আর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্যোথাপাধ্যায় তো আছেনই। তাঁরা ভোটের আগে থেকেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন রাজনীতি থেকে দূরে। তাঁরা সক্রিয় রাজনীতি কবে ফিরবেন, শোভন চট্টোপাধ্যায়কে ফের পুরনো ভূমিকায় দেখা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। একপ্রকার রাজনৈতিক সন্ন্যাস অবস্থায় দিন কাটাচ্ছেন শোভন।

বিজেপিতে বেসুরো বাড়ছে টলি-টেলি তারকাদের মধ্যেও

বিজেপিতে বেসুরো বাড়ছে টলি-টেলি তারকাদের মধ্যেও

শুধু নেতা-নেত্রীরাই নন, বিজেপিতে এক এক করে বেসুরো বাড়ছে টলি-টেলি তারকাদের মধ্যেও। বিজেপিতে আসা অভিনেতা-অভিনেত্রীরা এবার মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। বিজেপি ছেড়ে অন্য দলে ফেরার সিদ্ধান্ত তাঁরা নিয়ে ফেলেছেন অনেকেই। অনেকে অন্য দলের সঙ্গে পথ চলতে শুরু করে দিয়েছেন। এই অবস্থায় বিজেপি মুশকিল আসানের চেষ্টা করলেও কোনও ফল হয়নি।

বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ অনিন্দ্য-রূপার!

বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ অনিন্দ্য-রূপার!

সম্প্রতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও রূপা ভট্টাচার্য বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। তাঁরা বিজেপির পাট চুকিয়ে এবার সিপিএমের পথে চলতে শুরু করেছেন। সম্প্রতি সিপিএমের একটি কর্মসূচিতে পাও মিলিয়েছেন তাঁরা। তা নিয়ে কম বিতর্ক হয়নি। সিপিএমপন্থী অভিনেতা-অভিনেত্রীরা প্রতিবাদে মুখর হয়েছেন। অনিন্দ্য ও রূপা আনুষ্ঠানিকভাবে সিপিএমে যোগ না দিলেও তাঁদের বিজেপির সঙ্গে যে সম্পর্ক ছিন্ন হয়েছে, তা বলাই যায়।

বিজেপিতে বিদ্রোহী দলের তারকা নেত্রী রিমঝিম

বিজেপিতে বিদ্রোহী দলের তারকা নেত্রী রিমঝিম

অনিন্দ্য ও রূপার পর এবার বিজেপিতে বিদ্রোহী হয়ে উঠেছেন দলের তারকা নেত্রী রিমঝিম মিত্র। তিনি এদিন সরাসরি তৃণমূলে যোগদানের বার্তা দিয়েছেন। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, দলের বহু গুরুত্বপূর্ণ বৈঠকের খবর আমরা পাই না। এমন পরিস্থিতি থাকলে দলে থাকবেন কি না তা তাঁকে ভাবতে হবে বলেও জানান রিমঝিম মিত্র।

বিজেপিতে থেকেই তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা!

বিজেপিতে থেকেই তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা!

২০১৯ সালের ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী রিমঝিম মিত্র। বিজেপিতে সক্রিয় হয়েও তাঁর টিকিট মেলেনি একুশের বিধানসভায়। সদ্য দলে যোগ দেওয়া অনেক অভিনেতা-অভিনেত্রীরা টিকিট পেয়েছিলেন বিজেপিতে। ভোটের পর অভিমানে অনেকেই দল ছেড়েছেন। কেউ কেউ আবার বিজেপিতে থেকেই তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন।

মদন মিত্রের লাইভে দেখা গিয়েছে বিজেপি নেত্রীকে

মদন মিত্রের লাইভে দেখা গিয়েছে বিজেপি নেত্রীকে

সম্প্রতি তৃণমূলের দাপুটে নেতা মদন মিত্রের লাইভে দেখা গিয়েছে বিজেপি নেত্রী রিমঝিম মিত্রকে। তারপর এদিন তিনি বেসুরো হয়ে উঠলেন বিজেপিকে। বিজেপি দলের তারকাদের নিয়ে রাখিবন্ধন উৎসব পালন করার পরিকল্পনা করেছিল। সেখানে গরহাজির ছিলেন রিমিঝিম। তাঁকে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্রর লাইভে।

যাঁরা গুটিয়ে নিয়েছেন বা নিচ্ছেন গেরুয়া রাজনীতি থেকে

যাঁরা গুটিয়ে নিয়েছেন বা নিচ্ছেন গেরুয়া রাজনীতি থেকে

এদিন রিমঝিম বিজেপিতে বেসুরো হয়ে বলেন, দলের কিছুকিছু কর্মসূচির খবর পাই। আবার কখনও পাই নাষ সে অর্থে কোনও গুরুত্বপূর্ণ বৈঠকের খবর দেওয়া হয় না। আমর অনেক বন্ধুরাই তৃণমূলে গিয়েছেন। সেরকম সুযোগ আমারও ছিল। এভাবে চলতে থাকলে আমাকেও ভাবতে হবে। রিমঝিম ছাড়া বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, পার্নো মিত্রদের নিয়েও জল্পনা রয়ে গিয়েছে। তাঁরা নিজেকে গুটিয়ে নিয়েছেন গেরুয়া রাজনীতি থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+