রাষ্ট্রপতির দরবারে বাংলার ১৮ সাংসদ, খসড়ায় কী নালিশ মমতার সরকারের বিরুদ্ধে
রাজ্যপালের সঙ্গে সংঘাতের জারি রয়েছে রাজ্যের। এই অবস্থায় রাজ্যের বিরুদ্ধে আইন-শৃঙ্খলার অভিযোগ নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন বিজেপির ১৮ সাংসদ।
রাজ্যপালের সঙ্গে সংঘাতের জারি রয়েছে রাজ্যের। এই অবস্থায় রাজ্যের বিরুদ্ধে আইন-শৃঙ্খলার অভিযোগ নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন বিজেপির ১৮ সাংসদ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই পশ্চিমবঙ্গের ১৮ সাংসদ রাষ্ট্রপতির কাছে দরবার করতে যাচ্ছেন। পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করাই লক্ষ্য বিজেপির।

নাগরিকত্ব আইন পাস হওয়ার পর বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন হয়। পশ্চিমবঙ্গের বুকে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে পরপর। স্টেশনে ভাঙচুর হয়, এমনকী ট্রেনে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, হাঙ্গামাকারীদের বিরুদ্দে কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসন।
বিজেপি সাংসদরা এইসব কথাই জানাতে চাইছে রাষ্ট্রপতির দরবারে। সেখানে তাঁরা তুলে ধরতে চান, রাজ্যের গণতান্ত্রিক কোনও অধিকার নেই বিরোধীদের। বিজেপি সাংসদরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করবেন। মঙ্গলবার বা বুধবার তাঁরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন।
রাষ্ট্রপতিকে অভিযোগ জানানোর জন্য খসড়া তৈরি করা হচ্ছে। এই ভার দেওয়া হয়েছে জয়প্রকাশ মজুমদারের উপর। সেই খসড়ায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। সেই তথ্য সম্বলিত খসড়া তুলে দেওয়া হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে।












Click it and Unblock the Notifications