মুকুল-ফ্যাক্টরে বিজেপির ১৫ হাজার কর্মী তৃণমূলের পথে! তোলপাড় রাজ্য সভাপতির দাবিতে
মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও ভাঙতে পারে বিজেপি। সেই জল্পনার জাল আরও ছড়িয়ে দিলেন ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আসিস লাল সিং।
মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও ভাঙতে পারে বিজেপি। সেই জল্পনার জাল আরও ছড়িয়ে দিলেন ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আসিস লাল সিং। তাঁর দাবি, বিজেপির ১৫ হাজার কর্মী-সমর্থক মুখিয়ে রয়েছেন তৃণমূলে যোগ দিতে। শীঘ্রই সেই মেগা-যোগদান হতে পারে।

মুকুল রায় আসার পর এ রাজ্যে তৃণমূলের শক্তি ফের বাড়ছে
ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতির কথাতেই স্পষ্ট, মুকুল রায় আসার পর রাজ্যে তৃণমূলের শক্তি ফের বাড়তে চলেছে। মুকুল রায়ের ভাবশিষ্য সুদীপ রায় বর্মন বিজেপিতে কোণঠাসা হয়ে রয়েছেন। তিনি ফিরলে তো কথাই নেই, এমনিতেই বিজেপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ। তাই তাঁরা একটা মাধ্যম চাইছেন। আর সেই মাধ্যম হতেই পারে তৃণমূল কংগ্রেস।

বিজেপির ১৫ হাজার নেতা-কর্মী রাজ্যজুড়ে তৃণমূলের পথে
তৃণমূল রাজ্য সভাপতি দাবি করেছেন, শুধু করোনার জন্যই, তৃণমূলের মেগা যোগদান আটকে রযেছে। ১৫ হাজার নেতা-কর্মী রাজ্যজুড়ে তৃণমূলে যোগদান করলে বিজেপির কোমর ভেঙে যাবে। শুধু ১৫ হাজার কর্মী-সমর্থকদের বিচারে ৫০ হাজার মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন। আবার জোয়ার আসবে তৃণমূল শিবিরে।

ত্রিপুরা বিজেপিকে ভাঙতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল
তৃণমূল মনে করছে করোনার প্রকোপ কমলেই এই যোগদান পর্ব সেরে ফেলা হবে। জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমে তৃণমূল যোগদান অনুষ্ঠান করতে চাইছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষা। ত্রিপুরা বিজেপিকে ভাঙতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। আগাগোড়া ভেঙে বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় ফের তৃণমূল পরিবর্তনের সরকার গড়ার ডাক দিতে চাইছে।

ত্রিপুরা দিয়ে তৃণমূলের সাম্রাজ্য বিস্তার শুরু ভিনরাজ্যে!
ত্রিপুরা বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দলের রেখা অনেকদিন ঘরেই স্পষ্ট হয়ে উঠেছে। এখন আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল আবার ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তার করতে চাইছে। মুকুল রায়ের যেহেতু ত্রিপুরায় প্রভাব রয়েছে, তিনি আগেও এখানে দল করেছিলেন, তিনি ত্রিপুরা দিয়ে তৃণমূলের সাম্রাজ্য বিস্তার শুরু করতে উদ্যোগী।

ত্রিপুরা তৃণমূলে জোয়ার আসবে মুকুলের হাত ধরে
বিজেপির গোষ্ঠীকোন্দল কাজে লাগিয়ে দল ভারী করতে চাইছে তৃণমূল। মুকুল ও অভিষেক যদি কাঁধে কাঁধ মিলিয়ে এই অভিযানে নামেন তবে ত্রিপুরা তৃণমূলে জোয়ার আসবেই। সুদীপ রায় বর্মন ঘনিষ্ঠ বিজেপি বিধায়কদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন মুকুল রায়। তৃণমূলের লক্ষ্য, ত্রিপুরার বিপ্লব দেব সরকারের অপসারণ।

ত্রিপুরায় শক্ত জমি তৈরির পরিকল্পনা তৃণমূলের
তৃণমূল আশাবাদী, তাঁরা ত্রিপুরায় শক্ত জমি তৈরি করতে সক্ষম হবে। অদূর ভবিষ্যতেই সেই কাজ শুরু হবে। মোদী-শাহসহ বিজেপির গোটা টিম যেভাবে বাংলায় নাস্তানাবুদ হয়েছে একা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তা দেখে উৎফুল্ল ত্রিপুরা তৃণমূল। এবার বিজেপির অপশাসন থেকে ত্রিপুরাকে বাঁচাতে তাই পরিকল্পনা প্রস্তুত করছে মুকুল-অভিষেক ব্রিগেড।












Click it and Unblock the Notifications