BJP's reshuffling: লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে বিরাট রদবদল, নতুন ‘টিমে’ কাদের এন্ট্রি দিলেন সুকান্ত
পঞ্চায়েত নির্বাচন মিটতেই বিরাট রদবদল হল বিজেপির জেলা সংগঠনে। জেলা সভাপতিদের বদল করা হল। সেইসঙ্গে নতুন সাংগঠনিক জেলাও ঘোষণা করল রাজ্য বিজেপি। রবিবার পশ্চিমবঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলে নয়া জেলা সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে কিছু বদল এসেছে বিজেপির জেলা সভাপতি পদে। তার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে শুভেন্দু অধিকারীর হোম ডিস্ট্রিক্ট কাঁথি সাংগঠনিক জেলায়। সেখানে শুভেন্দু অনুগামী নেতাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নয়া সভাপতি হয়েছেন অরূপ কুমার দাস।

এছাড়া যাদবপুরকে নতুন সাংগঠনিক জেলা করা হয়েছে। যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে কুন্তল চৌধুরীকে। এই নিয়ে বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা হল ৪৩টি। এদিন একটি সাংগঠনিক জেলা বর্ধিত হল বিজেপির। এতদিন ৪২টি সংগঠনিক জেলা ছিল বিজেপির। যাদবপুর সাংগঠনিক জেলা হওয়ায় প্রতিটি লোকসভা কেন্দ্র এক একটি জেলায় রূপান্তরিত হল।
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তালিকা প্রকাশ করে জানান, পূর্ব মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে বীরভূমে জেলার সভাপতি পদে বদল করা হল। তমলুক জেলার বিজেপির জেলা সভাপতি হলেন তাপসী মণ্ডল, কাঁথির জেলা সভাপতি হলেন অরূপকুমার দাস, ঘাটালের জেলা সভাপতি তন্ময় দাস, ঝাড়গ্রামের তুফান মাহাতো, মেদিনীপুরে জেলার বিজেপি সভাপতি হলেন তাপস মিশ্র, বাঁকুড়ার সুনীল রুদ্র মণ্ডল, বিষ্ণুপুরের জেলা সভাপতি অমরনাথ শাখা, পুরুলিয়া জেলার সভাপতি হলেন বিবেক রাঙা।
আসানসোলের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা, কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সন্ন্যাসীচরণ মণ্ডল এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপিত হলেন ধ্রুব সাহা। আলিপুরদুয়ারের জেলা সভাপতি পদও বদল করা হয়েছে। জেলা সভাপতি ভূষণ মোদকের স্থলাভিষিক্ত হয়েছেন মনোজ টিগ্গা।
কোচবিহারের জেলা সভাপতি হয়েছেন সুকুমার রায়, জলপাইগুড়িতে জেলা সভাপতি হচ্ছে বাপি গোস্বামী। দার্জিলিংয়ের জেলা সভাপতি করা হয়েছে কল্যাণ দেওয়ানকে। শিলিগুড়ি জেলা সভাপতি হয়েছেন অরুণ মণ্ডল, উত্তর দিনাজপুরে বাসুদেব সরকার এবং দক্ষিণ দিনাজপুরে জেলা সভাপতি করা হয়েছে স্বরূপ চৌধুরীকে।
মালদহ উত্তরে জেলা সভাপতি হয়েছেন উজ্জ্বল দত্ত, মালদহ দক্ষিণে পার্থসারথি ঘোষ। জঙ্গিপুরের জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ। বহরমপুরের সভাপতি হয়েছেন সখারব সরকার। মুর্শিদাবাদ জেলার সভাপতি সৌমেন মণ্ডল। নদিয়া উত্তরের সভাপতি হয়েছেন অর্জুন বিশ্বাস, নদিয়া দক্ষিণের সভাপতি হয়েছেন পার্থসারথি চট্টোপাধ্যায়।
রাজ্য সভাপতি এবং সাংসদ @DrSukantaBJP নিন্মলিখিত ব্যক্তিদের জেলা সভাপতি পদে নিযুক্ত করলেন।
— BJP Bengal (@BJP4Bengal) August 6, 2023
সকলকে গৈরিক অভিনন্দন। pic.twitter.com/44uGI8k1xl
বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন দেবদাস মণ্ডল, বারাসত সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তরুণকা্ন্তি ঘোষ এবং বসিরহাটের বিজেপি জেলা সভাপতি হয়েছেন তাপস ঘোষ। বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন মনোজ বন্দ্যোপাধ্যায়।
উত্তর কলকাতা শহরতলির বিজেপি সভাপতি হয়েছেন অরিজিৎ বক্সি, উত্তর কলকাতা শহরতলির সভাপতি রয়েছেন তমোঘ্ন ঘোষ, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের সভাপতি হয়েছেন অভিজিৎ সর্দার, জয়নগরের উৎপল সরকার, মথুরাপুরের সভাপতি হয়েছেন নবেন্দুসুন্দর নস্কর।
হাওড়া সদরের জেলা সভাপতি হয়েছেন রামপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া গ্রামীণের সভাপতি অরুণ পাল চৌধুরী, শ্রীরামপুরের সভাপতি হয়েছেন মোহন মোদক, হুগলির সভাপতি হয়েছেন তুষার মজুমদার, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছন বিমান ঘোষ।
রাজ্য সভাপতি এবং সাংসদ @DrSukantaBJP নিন্মলিখিত ব্যক্তিদের জেলা সভাপতি পদে নিযুক্ত করলেন।
— BJP Bengal (@BJP4Bengal) August 6, 2023
সকলকে গৈরিক অভিনন্দন। pic.twitter.com/44uGI8k1xl












Click it and Unblock the Notifications