ফের এক স্টিং ভিডিও দেখাল রাজ্য বিজেপি, দেওয়া হল ৭ দিনের চরমসীমা

বুধবার রাজ্য বিজেপির দফতরে প্রোজেক্টরে স্টিং ভিডিওটি দেখানো হয়। যেখানে শাসকদলের ১২ জন মন্ত্রী ও ২ জন বিধায়ককে টাকা নিতে দেখা যায়।

পুরনির্বাচনে কি বিজেপি স্টিং ভিডিওকেই হাতিয়ার করতে চলেছে, বিজেপির দফতরে স্টিং ভিডিও দেখানো নিয়েই অনেকেই মনে করছেন সেকথা। দিন কয়েক আগে একটি বেসরকারি চ্যানেলে তৃণমূলের নেতা-মন্ত্রীদের ঘুষ নেওয়ার ছবি দেখানো হয়েছিল। সেই ছবিও বিজেপির রাজ্য দফতরে দেখানো হয় বুধবার। এই ভিডিও নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল। পাশাপাশি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে নারদ স্টিং ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে নারদ স্টিং ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সদর দফতর থেকে নারদ স্টিং ভিডিও প্রকাশ করা হয়েছিল। যা নিয়ে অস্তস্তিতে পড়ে তৃণমূল। পরে যা নিয়ে তদন্ত শুরু হয়। এখন বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। যদিও ২০১৬-র নির্বাচনে সেই ভিডিও দেখিয়ে সরকম কোনও সুবিধা করতে পারেনি বিজেপি কিংবা অন্য কোনও রাজনৈতিক দল।

বিজেপির দফতরে চালানো হল স্টিং ভিডিও

বিজেপির দফতরে চালানো হল স্টিং ভিডিও

বুধবার রাজ্য বিজেপির দফতরে প্রোজেক্টরে স্টিং ভিডিওটি দেখানো হয়। যেখানে শাসকদলের ১২ জন মন্ত্রী ও ২ জন বিধায়ককে টাকা নিতে দেখা যায়। ভিডিও দেখানো সময় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

স্টিং ভিডিও-য় থাকা নেতা,মন্ত্রীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিন, এমনটাই দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয়। এব্যাপারে সাতদিন সময় বেধে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, বেসরকারি একটি চ্যানেল স্টিং ভিডিও দেখিয়েছে। এক সপ্তাহের মধ্যে মন্ত্রীরা পদত্যাগ না করলে বিজপি রাজ্যপালের কাছে দরবার করবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সিবিআই তদন্তের দাবিতেও মামলা করা হবে।

কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল

কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল

যদিও বিজেপির এই অভিযোগ ও দাবি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+