হাওড়ায় পাথর ছোড়ার ঘটনা! মমতাকে ১৯৪৬-এর ডায়রেক্ট অ্যাকশন ডে-র কথা স্মরণ করাল বিজেপি
হাওড়ায় রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে নতুন করে নিশানা করল বিজেপি। হাওড়ায় রামনবমীতে হিংসার ঘটনা এবং পরবর্তী সময়ে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এদিন একটি ভিডিও টুইট করে বিজেপির আইটি ইনচার্জ অমিত মালব্যের অভিযোগ, রাজ্য পুলিশের সামনেই পাথর ছোড়ার ঘটনা ঘটে।
|
পাথর ছোড়ায় পুলিশের তদারকি
টুইটারে একটি ভিডিও টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সেখানে তিনি বলেছেন, রাজ্য পুলিশের সামনেই পাথর ছোড়ার ঘটনা ঘটে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রমজানের সময় মুসলিমরা কোনও ভুল কাজ করতে পারেন না। এই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

প্রত্যক্ষ সংগ্রাম দিবসের কথা স্মরণ করিয়েছেন মালব্য
অমিত মালব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ১৯৪৬ সালের ১৬ অগাস্টের প্রত্যক্ষ সংগ্রাম দিবসের কথা স্মরণ করিয়েছেন। প্রসঙ্গত মুসলিম লিগ ওই দিন প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দিয়েছিল। যার জেরে হাজার হাদার মানুষের মৃত্যু হয়েছিল।
মালব্য বলেছেন, ১৯৪৬ সালের ১৬ অগাস্টের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলে যাওয়া উচিত নয়। সেদিন ছিল রোজার ১৬ তম দিন।

কী হয়েছিল প্রত্যক্ষ সংগ্রাম দিবসে
প্রসঙ্গত ১৯৪৬ সালের ১৬ অগাস্ট মুসলিম লিগের ডাকা প্রত্যক্ষ সংগ্রাম দিবসে কলকাতায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। পাকিস্তানের দাবিকে জোরদার করতেই মুসলিম লিগ সেই দাঙ্গা সংগঠিত করেছিল। মুসলিমদের জন্য আলাদা দেশের দাবিতে ব্রিটিশ সরকারের ওপরে চাপ দিতে ওই দিনটিকে বেছে নিয়েছিল মুসলিম লিগ। ওই হিংসায় বহু মানুষের মৃত্যু হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল।

রামনবমীতে হাওড়ায় হিংসা
বৃহস্পতিবার রাতে হাওড়ার কাদিপাড়ার মধ্যে দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় বহু দোকানে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কিছু গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে।

শুক্রবার পুলিশের ওপরে পাথর বৃষ্টি
শুক্রবার দিন পুলিশি টহলদারির সময় ফের একবার হিংসা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এর ফলে নির্দিষ্ট এলাকা-সহ আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। প্রশাসনের তরফে এলাকায় ইন্টারনেট পরিষেবাও স্থগিত করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হাওড়ায় হিংসার ঘটনার পিছনে বিজেপি-সহ বেশ কিছু সংগঠনের হাত রয়েছে।

এনআইএ দাবি বিজেপি
বিজেপির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করা হয়। পাশাপাশি রাজ্যের বিরোধী দলের তরফে পুরো ঘটনার তদন্ত এনআইএ কে দিয়ে করানোর দাবিও তোলা হয়। বলা হয়, খিদিরপুরের মতোই আসল ঘটনা বেরিয়ে আসবে। তবে রাজ্য সরকারের তরফে সিআইডিকে দিয়ে এই ঘটনার তদন্ত শুরু করানো হয়েছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications