পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন! ছয় আসনে বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণা

লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের ছয় বিধানসভা আসনে হচ্ছে উপনির্বাচন। এদিন বিজেপির তরফে ছয় আসনের জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের ছয় বিধানসভা আসনে হচ্ছে উপনির্বাচন। এদিন বিজেপির তরফে ছয় আসনের জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ভাটপাড়া থেকে প্রার্থী হচ্ছেন, অর্জুন সিং-এর ছেলে পবন কুমার সিং।

পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন! ছয় আসনে বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণা

বিধানসভার ভাটপাড়া আসনের উপনির্বাচনে প্রাধান্য দেওয়া হল অর্জুন সিংকে। এদিন বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে ভাটপাড়া থেকে প্রার্থী করা হয়েছে অর্জুন সিং-এর ছেলে পবন কুমার সিংকে। এছাড়াও, দার্দিলিং আসনে প্রার্থী করা হয়েছে, নিরজ তামাং জিম্বাকে। ইসলামপুর আসনে প্রার্থী হয়েছেন সৌম্যরূপ মণ্ডল।
হবিবপুর থেকে প্রার্থী করা হয়েছে জুয়েল মুর্মুকে। কান্দি থেকে প্রার্থী করা হয়েছে সনৎ মণ্ডলকে। মুর্শিদাবাদেরই নওদা আসন থেকে প্রার্থী করা হয়েছে অনুপম মণ্ডলকে।

পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন! ছয় আসনে বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণা

মুর্শিদাবাদের কান্দি ও নওদা আসনের ভোট ২০ মে। এই দুটি আসন বাদ দিয়ে বাকি চার আসনের উপনির্বাচন হবে ১৯ মে। ছটি কেন্দ্রের বিধায়করা দলবদল করে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে তাদের বিধানসভা কেন্দ্রগুলি থেকে ইস্তফা দিতে হয়েছে।
এর আগে রাজ্যে খালি পড়ে থাকা ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। জানানো হয়, এই ছটি আসনে নির্বাচনের হবে ১৯ মে। ফল ঘোষণা ২৩ মে। ছটি আসনের মধ্যে ছিল, দার্জিলিং, ইসলামপুর, কান্দি, নওদা, হবিবপুর ও ভাটপাড়া। সংশ্লিষ্ট কেন্দ্রগুলির বিধায়করা দলবদল করে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় আসনগুলি ত্যাগ করার কথা জানান। সঙ্গে সঙ্গে নির্বাচনের দিনও ঘোষণা করে কমিশন। পরে অবশ্য কান্দি ও নওদার ভোট গ্রহণের দিন পরিবর্তন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+