'রথযাত্রার সূচি এক ইঞ্চি পরিবর্তন নয়', সরাসরি ঘোষণা করে দিলেন দিলীপ

এদিন রথযাত্রা নিয়ে লালবাজারে প্রশাসনের সঙ্গে বৈঠক করে আসেন দিলীপ ঘোষ।

বাংলায় রথযাত্রা নিয়ে হইচই যে সহজে থামার নয় তা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথা ফের স্পষ্ট হয়ে গেল। এদিন রথযাত্রা নিয়ে লালবাজারে প্রশাসনের সঙ্গে বৈঠক করে আসেন দিলীপ ঘোষ। সেখানে বিস্তারিত জানানো হয়েছে। আদালতের নির্দেশ ও প্রশাসনিক বিষয় খতিয়ে দেখে প্রশাসন নিজেদের মতামত জানাবে বলে কথা দিয়েছে।

রথযাত্রার সূচি এক ইঞ্চি পরিবর্তন নয়, লালবাজারে বৈঠকের পর ঘোষণা দিলীপের

এদিন বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ জানান, দিনের বদল হলেও সূচিতে কোনও পরিবর্তন হবে না। যেখানে যেখানে সভা করার কথা হয়েছিল, সেখানেই সভা হবে। প্রশাসন সবুজ সঙ্কেত দিলে কেন্দ্রীয় নেতৃত্বর উপস্থিতিতে রথযাত্রা হবে বলে জানা গিয়েছে।

বিজেপির সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের তিনজন উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ জানান, যে যাত্রাপথের কথা জানিয়েছিলাম, সেই রাস্তা দিয়েই রথ যাবে। শুধু দিন পরিবর্তন হবে। প্রশাসনের অনুমতি পেলে ২-৩দিনের মধ্যেই রথযাত্রা শুরু হবে।

এদিন এই রথযাত্রাকে গণতন্ত্র বাঁচাও যাত্রা বলে নতুন নাম দেন দিলীপ। এই প্রসঙ্গে প্রশাসনিক মহলের কোনও প্রতিক্রয়া এখনও মেলেনি। আগামী শনিবারের মধ্যে আদালতে প্রশাসনের তরফে রিপোর্ট জমা করা হবে। তখন গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+