ভারতী ও সায়ন্তনের নেতৃত্বে কেশপুর থানার সামনে বিক্ষোভ বিজেপির
প্রায় প্রতিদিনই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়।
প্রায় প্রতিদিনই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়। লোকসভা নির্বাচনে এই এলাকায় লিড তৃণমূল কংগ্রেস পেলেও নিজেদের দলের প্রভাব বিস্তার করেছে বিজেপি। নানা জায়গায় তাদের দলের পতাকা উড়ছে, অনেকে যোগ দিয়েছেন বিজেপি দলে।

সোমবারও দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয়েছে ৭ জন। মঙ্গলবার কেশপুরে মিছিল করেছে বিজেপি। সায়ন্তন বসু ও ভারতী ঘোষের নেতৃত্বে এদিন কেশপুর থানার সামনেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
তাদের অভিযোগ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে। তাদের দলের লোক আক্রান্ত হলেও রাতের অন্ধকারে পুলিশ গিয়ে তাদের কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতাদের ইশারা তে এই সব অত্যাচার চলছে কেশপুর এলাকায় বলে অভিযোগ করেন তারা।
এদিন ভারতী ঘোষ ও সায়ন্তন বসু হুমকি দিয়েছেন । তারা বলেন বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া না হলে ও অত্যাচার চলতে থাকলে আগামী দিনে বড় আন্দোলন শুরু করবে বিজেপি।
সম্প্রতি এখানে একটি সভায় এসে তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এখানে অত্যাচার করছে বিজেপি । আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আঘাত এলে তার উপযুক্ত জবাব দিতে তৈরি তৃণমূল কংগ্রেস












Click it and Unblock the Notifications