রাইস মিলে সরকারি চাল! পিছনে দুর্নীতির চক্র, অভিযোগ স্থানীয় বিজেপি সাংসদের

বেসরকারি রাইস মিল থেকে সরকারি চাল পাচার করা হচ্ছে, এই অভিযোগে উত্তেজনে নদিয়ার রানাঘাটের হবিবপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রানাঘাটের হবিবপুরের শ্রীকৃষ্ণ রাইসমিলের ভিতরে লরি ভর্তি সরক

বেসরকারি রাইস মিল থেকে সরকারি চাল পাচার করা হচ্ছে, এই অভিযোগে উত্তেজনে নদিয়ার রানাঘাটের হবিবপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রানাঘাটের হবিবপুরের শ্রীকৃষ্ণ রাইসমিলের ভিতরে লরি ভর্তি সরকারি চাল দেখতে পান তাঁরা। এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

রাইস মিলে সরকারি চাল

রাইস মিলে সরকারি চাল

হবিবপুরে শ্রীকৃষ্ণ রাইসমিলের ভিতরে লরি ভর্তি সরকারি চাল। এছাড়াও গোডাউনের ভিতরে সরকারি চাল রয়েছে। যা কিনা অন্য বস্তায় ভরার কাজও চলছিল। বস্তার গায়ে রয়েছে স্বচ্ছ ভারত মিশনের লোগো। পরিস্থিতি সাধারণ মানুষের সামনে আসার পরেই উত্তেজনা ছাড়ায়।

ঘটনাস্থলে বিডিও ও স্থানীয় সাংসদ

ঘটনাস্থলে বিডিও ও স্থানীয় সাংসদ

খবর পেয়েই ঘটনাস্থলে যান রানাঘাট ১ ব্লকের বিডিও এবং রানাঘাটের সাংসদ। বিডিও প্রশাসনিক তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্নীতি চক্র, অভিযোগ স্থানীয় সাংসদের

দুর্নীতি চক্র, অভিযোগ স্থানীয় সাংসদের

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ এর পিছনে দুর্নীতির চক্র জড়িয়ে রয়েছে। তিনি অভিযোগ করেছেন এফসিআই-এর অর্ডার নিয়ে বর্ধমানের নিউ মনসা মাতা ফুড থেকে চাল কিনে বিক্রি করা হয়েছে শ্রীকৃষ্ণ রাইস মিলে। ওই গোডাউনে সরকারি চালে ভেজাল মেশানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+