মমতাকে চ্যালেঞ্জ জানাতে মুকুলের নেতৃত্বে ভোট, কমিটিতে ‘ভিড়’ দলত্যাগী তৃণমূলীদেরই

মমতাকে চ্যালেঞ্জ জানাতে মুকুলের নেতৃত্বে ভোট, কমিটিতে ‘ভিড়’ দলত্যাগী তৃণমূলীদেরই

রাজ্যে পুরসভা ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। কলকাতা পুরসভা দিয়েই শুরু হচ্ছে এই ভোট-যুদ্ধ। ২০২১-এ বিধানসভা ভোটে মহাযুদ্ধের আগে বিজেপির পাখির চোখ পুরসভা ভোট। এবারও মুকুল রায়ের নেতৃত্বেই এই ভোট লড়তে চলেছে বিজেপি। তাঁর নেতৃত্বেই গঠন করে ফেলা হয়েছে ৫৭ জনের কমিটি।

মুকুলের নেতৃত্বে ভোটের দায়িত্বে যাঁরা

মুকুলের নেতৃত্বে ভোটের দায়িত্বে যাঁরা

আর উল্লেখযোগ্যভাবে মুকুলের নেতৃত্বে পুরসভা নির্বাচন কমিটিতে রয়েছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। রাহুল সিনহা ঘনিষ্ঠ রীতেশ তিওয়ারিকেও ফিরিয়ে আনা হয়েছে কমিটিতে। তাঁর প্রত্যাবর্তন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূ্র্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা তঁকে দীর্ঘদিন দেখা যাচ্ছিল না বিজেপির মঞ্চে।

কেন্দ্রীয়মন্ত্রী-সহ ১৮ সাংসদও কমিটিতে

কেন্দ্রীয়মন্ত্রী-সহ ১৮ সাংসদও কমিটিতে

বিজেপির পুরসভা নির্বাচন কমিটির মাথায় মুকুলকে বসানোর পাশাপাশি তাঁর ডেপুটি করা হয়েছে সঞ্জয় সিংকে। এই কমিটিতে দিলীপ-রাহুল-রীতেশের পাশাপাশি রয়েছেন দুই কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়-সহ ১৮ জন সাংসদ। রয়েছেন তৃণমূল থেকে আসা বিধায়ক-নেতারাও।

কমিটিতে তৃণমূলত্যাগী নেতাদের ভিড়

কমিটিতে তৃণমূলত্যাগী নেতাদের ভিড়

এই কমিটিতে রয়েছে দলত্যাগী তৃণমূল নেতারাও। মুকুল রায় তো আচেনই। রয়েছেন অর্জুন সিং, সৌমিত্র খান, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে বিপ্লব মিত্র, দুলাল বর, পবন সিং, শুভ্রাংশু রায়, সুনীল সিং, তুষারকান্তি ভট্টাচার্য প্রমুখ।

মুখ ছাড়াই এবার কলকাতা পুরসভা ভোটে বিজেপি

মুখ ছাড়াই এবার কলকাতা পুরসভা ভোটে বিজেপি

তবে কার নেতৃত্বে ভোট হবে, কারা থাকবেন কমিটিতে। তা নিরূপণ করে ফেললেও বিজেপি এখন ঠিক করে উঠতে পারল না কলকাতা পুরসভা ভোটে কে হবেন মুখ। মুখ ছাড়াই এবার কলকাতা পুরসভা ভোটে লড়াই করতে চলেছে বিজেপি। তাঁদের দাবি, বিজেপিতে সবাই মুখ, তৃণমূলকে কুপোকাত করাই তাঁদের একমাত্র লক্ষ্য।

প্রচারক কমিটির লক্ষ্য তৃণমূলকে হারানো

প্রচারক কমিটির লক্ষ্য তৃণমূলকে হারানো

বিজেপি ঠিক করেছে, এই ৫৭ জনের যে কমিটি তৈরি হয়েছে, এঁরাই রাজ্যব্যাপী প্রচার চালাবে। প্রত্যেক জেলায় ভাগ করে দেওয়া হবে প্রচারকদের। মোট কথা, পুরসভা ভোটে জিততে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। এখন থেকেই প্রচারক-কমিটি গড়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+