কাটমানি নিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির! স্লোগান উঠল পিসি চোর, ভাইপো চোর
কাটমানি নিয়ে বিক্ষোভ স্লোগান অব্যাহত। এদিন কাঁকসা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।
কাটমানি নিয়ে বিক্ষোভ স্লোগান অব্যাহত। এদিন কাঁকসা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে স্লোগান ওঠে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলে সবাই চোর। সূত্রের খবর অনুযায়ীর এরপরেই উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাফ নামানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় যথেষ্টই প্রভাবশালী পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেত্রী স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামী হ্যাপি বৈদ্য। স্থানীয় একাংশের অভিযোগ, এলাকার বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিক সরবরাহের কাজউ তাঁরাই করেন। সেখান থেকেই কাটমানি নেওয়া হয় বলে অভিযোগ। এদিন তাঁদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি
জোরদার স্লোগানও চলে।
অন্যদিকে তৃণমূল নেত্রীর অভিযোগ, তাঁকে এবং তাঁর স্বামীকে বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হয়েছে। ভয় দেখানোও হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কাটমানি নেওয়ার কথা অস্বীকার করে তাঁর দাবি, মানুষকে ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি।












Click it and Unblock the Notifications