দিলীপের কথায় 'সাড়া'! মহম্মদ বাজারে পাল্টা মার-এ 'বাধা' টপকাল বিজেপি
বিজেপির পাল্টা মারে দূর হল বাধা। মিছিল করে মনোনয়ন পেশ করতে গেলেন বিজেপির নেতা-প্রার্থীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারে। যদিও তৃণমূলের তরফে বাধা দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে।
বিজেপির পাল্টা মারে দূর হল বাধা। রাস্তায় চলল ব্য়াপক বোমা-গুলির লড়াই। এরপর বাধা অতিক্রম করে মিছিল করে মনোনয়ন পেশ করতে গেলেন বিজেপির নেতা-প্রার্থীরা। মিছিলকারীদের অনেকের হাতেই ছিল তির-ধনুক। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারে। যদিও তৃণমূলের তরফে বাধা দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

মনোনয়ন পেশে বাধা দেওয়ার ঘটনা বীরভূমের মহম্মদ বাজারেও। তবে এদিনের ঘটনা যে একটু অন্য হতে পারে তার ধারনা করতে পারেননি তৃণমূলের কর্মী-সমর্থকরা।
সকাল থেকেই মিছিল করে মহম্মদবাদার বিডিও অফিসের উদ্দেশে রওনা হয় বিজেপির মিছিল। মিছিলে আদিবাসীদের চিরাচরিত তিরধনুক ছিল। কিন্তু পথে বাধা দেয় তৃণমূল। বিজেপির অভিযোগ, পুলিশও মিছিলের পথ আটকায়। ই বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে দুপক্ষের বোমা-গুলির লড়াই শুরু হয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অধিক সংখ্যায় থাকায় বোমা-গুলির লড়াই চলার পর পিছু হটেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির অস্ত্র মিছিলে বাধা দিয়েছিল পুলিশ। কিন্তু সংখ্যায় কম থাকায় পুলিশ কর্মীরাও পিছু হটেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এরপর বিজেপির তরফে বিশাল মিছিল মহম্মদবাজারের বিডিও অফিসে গিয়ে পৌঁছয়।












Click it and Unblock the Notifications