জয়গাঁয় দিলীপের উপর হামলা, কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল, নেতৃত্বে সৌমিত্র খাঁ

জয়গাঁয় দিলীপের উপর হামলা, কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল, নেতৃত্বে সৌমিত্র খাঁ

আলিপুর দুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে কলকাতায় রাজপথে প্রতিবাদ মিছিল বিজেপি। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতত্বে বিজেপির রাজ্য দফতর থেকে মিছিল করেন কর্মী সমর্থকরা। কুশপুতুল দাহ করা হয়ে। যদিও সেন্ট্রাল অ্যািভনিউ পর্যন্ত যাওয়ার আগেই মিছিল আটকে দেয় পুলিস। বেলুড় এবং শালকিয়াকেও মিছিল করেছে বিজেপি কর্মী সমর্থকরা।

জয়গাঁয় আক্রান্ত দিলীপ

জয়গাঁয় আক্রান্ত দিলীপ

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জয়গাঁয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয়। তাতে দিলীপের গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিলীপকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। দেখানো হয় কালো পতাকা। তৃণমূলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তার তীব্র প্রতিবাদ জানিেয়ছেন দিলীপ ঘোষ নিজে।

প্রতিবাদ মিছিল কলকাতায়

প্রতিবাদ মিছিল কলকাতায়

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগে কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। সৌমিত্র খাঁর নেতৃত্বে কলকাতায় বিজেপি রাজ্য সদর দফতর থেকে বিকেল চারটেয় শুরু হয় মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল আসার আগেই আটকে দেওয়া হয় বিজেপির মিছিল। সেখানে কুশপুতুল দাহ করে বিজেপির কর্মীরা। বেলুড় এবং শালকিয়াতেও মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা।

তৃণমূলের প্রতিবাদ

তৃণমূলের প্রতিবাদ

বিজেপির অভিযোগের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বিজেপিকে পাল্টা আক্রমণ করে বলেছেন, খুন, ভাঙচুরের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেনা। গান্ধীবাদে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হবে। আইন আইনের পথে চলবে।

বিহার জয়ের উচ্ছ্বাস

বিহার জয়ের উচ্ছ্বাস

বিহারে এনডিএ জয়ের উচ্ছ্বাসে ফুটছে বঙ্গ বিজেপি। একুশের ভোটের আগে বড় টনিক পেয়ে গিয়েছেন দিলীপ ঘোষরা। আগেই দিলীপ ঘোষ হুঙ্কার দিয়ে বলেছেন এবার বাংলা, পারলে সামলা। কয়েকদিন আগে বিজেপির চাণক্য রাজ্যে এসে দলের কর্মীদের ২০০ ভোটের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+