টানলেন প্রয়াত সিপিএম নেতাকেও! রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রীর গাড়ির সামনে নাচ বিজেপি কর্মীদের
মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী নির্দেশ দিয়েছেন, দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধারে। সেই কাজেই পশ্চিম মেদিনীপুর গিয়েছিলেন দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী নির্দেশ দিয়েছেন, দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধারে। সেই কাজেই পশ্চিম মেদিনীপুর গিয়েছিলেন দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, তাঁর গাড়ির সামনেই 'এই তৃণমূল আর না' গান চালিয়ে উদ্দাম নৃত্য শুরু করে দেন বিজেপি সমর্থকরা। যদিও পার্টি অফিস দখলদারির
জন্য সিপিএমকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী।

পার্টি অফিস পুনরুদ্ধারে মন্ত্রী
২৩ মে ফল বেরনোর পর থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কিংবা জঙ্গলমহল, সর্বত্রই তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেইসব দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধারে একএক জায়গায় একএক সেনাপতিকে দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের দায়িত্ব পড়েছে শুভেন্দু অধিকারীর ওপর। সেই অভিযানই শুরু করেন মন্ত্রী।

দলীয় কর্মীদের অভয়ের মধ্যেই মন্ত্রীর কনভয়ে নাচ
সূত্রের খবর অনুযায়ী, সোমবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তৃণমূল কর্মী সমর্থকদের অভয় দেন শুভেন্দু অধিকারী। যদিও কোনও কোনও জায়গায় কার্যত অস্বস্তিতেও পড়তে হয় তাঁকে। মেদিনীপুর সদর ব্লকের মালিদায় মন্ত্রীর কনভয়ের সামনেই বিজেপি কর্মীরা উদ্দাম নাচ শুরু করে দেন বলে সূত্রের খবর। সঙ্গে ছিল গান, 'এই তৃণমূল আর না'।

দোষারোপ প্রয়াত সিপিএম নেতাকেও
মেদিনীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী তৃণমূলের পার্টি অফিস দখলের ঘটনায় সিপিএমকেই অভিযুক্ত করেন। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, কেশপুর-সহ বিভিন্ন জায়গায় সিপিএম নেতারা বিজেপির পতাকা হাতে তৃণমূলের পার্টি অফিস দখল করছে। নেতাদের মধ্যে কেশপুরের সিপিএম নেতা তরুণ রায় এবং ইন্তাজ আলির নাম উল্লেখ করেন মন্ত্রী। যদিও জানা গিয়েছে, ভোট গণনার দিন অর্থাৎ ২৩ মে থেকে কলকাতা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার প্রয়াত হয়েছেন কেশপুরের সিপিএম নেতা ইন্তাজ আলি। জেলা সিপিএম-এর তরফে অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন ইন্তাজ আলি।
এমন কী যে স্কুলে তিনি চাকরি করতেন, সেখানে তাঁকে যেতে দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications