মমতার বাড়ির কাছেই আজ দিলীপ ঘোষদের কর্মসূচি
মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়েই আজ বিক্ষোভ দেখানোর কর্মসূচি বিজেপির। হাজরায় বেলা আড়াইটে নাগাদ এই কর্মসূচি শুরু হবে বলে বিজেপি সূত্রে খবর। বিক্ষোভ কর্মসূচিতে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই আজ বিক্ষোভ কর্মসূচি বিজেপির। হাজরায় বেলা আড়াইটে নাগাদ এই কর্মসূচি শুরু হবে বলে বিজেপি সূত্রে খবর।
বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও থাকবেন, মহিলা মোর্চার নেত্রী লকেট লকেট চট্টোপাধ্যায়, যুব মোর্চার নেতা দেবজিৎ সরকার।

তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করে বসিরহাটসহ বিভিন্ন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বিজেপির কর্মসূচি থেকে। সেই জন্য জনমত গড়ে তোলার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াকেই বেছে নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

হাজরায় বিজেপির কর্মসূচির জন্য আগে থেকেই পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও, এখনও পর্যন্ত কর্মসূচি বাতিলের কোনও কথা ভবানীপুর থানা জানায়নি বলে বিজেপি সূত্রে খবর।












Click it and Unblock the Notifications