১০ দিন আগের তৃণমূল নেতা নামলেন কাটমানির বিরোধিতায়! মোকাবিলায় বাঁশ হাতে রাস্তায় পুলিশ
যে নেতা দশ দিন আগেও ছিলেন তৃণমূলে, সেই নেতা বিজেপিতে গিয়েই গ্রামে কাটমানি নিয়ে আন্দোলন শুরু করলেন।
যে নেতা দশ দিন আগেও ছিলেন তৃণমূলে, সেই নেতা বিজেপিতে গিয়েই গ্রামে কাটমানি নিয়ে আন্দোলন শুরু করলেন। ঘটনাটি বীরভূমের পারুইয়ের। সূত্রের খবর অনুযায়ী,অভিযুক্ত তৃণমূল নেতার অভিযোগ, বিজেপিতে যাওয়া নেতাই কাটমানি নেওয়ার সঙ্গে জড়িত। কেননা তিনিই এলাকায় তৃণমূলের কোর কমিটিতে ছিলেন।

তৃণমূলে থাকলেই কাটমানিতে অভিযুক্ত। আর তিনি বিজেপিতে গেলেই অভিযোগ মুক্ত। এমনটাই অভিযোগ উঠেছে বীরভূমের পারুইয়ের ছয়নম্বর গ্রাম সংসদে। সকাল থেকে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও তুলতে বাঁশ হাতে রাস্তায় নামে পুলিশ। বিক্ষোভকারীদের তাড়া করেন ওসি। থানায় গিয়ে অভিযোগ জমা দেওয়ার জন্য বলেছেন তিনি।
কাটমানি নেওয়ার অভিযোগে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ছিল পারুয়ের ছয়নম্বর গ্রাম সংসদ এলাকা। তৃণমূল নেতা শেখ আতাউল্লার বাড়ি ঘেরাও করা হয়। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, বিজেপিতে যাওয়া শেখ রফিকই কাটমানি নিয়েছিলেন। বিজেপিতে গিয়ে ষড়যন্ত্র করছেন তিনি। অভিযোগ করেছেন শেখ আতাউল্লা। দশ দিন আগেও বুথের কোর কমিটির নেতৃত্বে থাকা শেখ রফিকই এলাকায় কাটমানির ঘটনায় অভিযুক্ত বলে দাবি করেন তিনি। শেখ রফিকের দলবলই টাকা আত্মসাতের সঙ্গে জড়িত বলে দাবি করেন শেখ আতাউল্লা। শেখ রফিক অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি তিনি অনেকদিন ধরেই বিজেপি করছেন।












Click it and Unblock the Notifications