পাখির চোখ বাংলা! ফের বাংলায় আসছেন অমিত শাহ
ফের বাংলায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
ফের বাংলায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী, রবিবার বঙ্গ ব্রিগেডের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন তিনি। অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরে সঙ্গে থাকবেন কার্যনির্বানী সভাপতি জেপি নাড্ডা।

ভোট প্রচারে বারবার রাজ্যে এসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রাজ্যে প্রচারের শেষ দিনে কলেজ স্ট্রিটে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল। সেসব এখন অতীত। ভোটে জয়ের পর ব্যস্ততা আরও বেড়েছে অমিত শাহের। হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও পশ্চিমবঙ্গ তাঁর নজরে রয়েছে। রবিবার সন্ধেয় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন
তিনি। রাজ্য নেতৃত্বের কাথ থেকে নোটও নেমন তিনি। সূত্রের খবর অনুযায়ী, আলোচনায় সংগঠনের কথা উঠে আসে। উঠে আসে বাংলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গও।
সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ বলেছেন রাজ্যে বাড়ছে বিজেপি। তাই অগাস্ট মাসে রাজ্য নেতৃত্বের বৈঠক গুরুত্ব দিয়ে করতে হবে। ওই বৈঠক বর্ধমানে হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications