২০২১-এর বার্তা নিয়ে শিলিগুড়ি আসছেন জেপি নাড্ডা! বৈঠকে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষও
সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠকে দলের অবস্থা পর্যালোচনা করবেন তিনি। এমনটাই খবর দলীয় সূত্রে। অন্যদিক
সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠকে দলের অবস্থা পর্যালোচনা করবেন তিনি। এমনটাই খবর দলীয় সূত্রে। অন্যদিকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) হাসপাতাল থেকেই সেই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

মার্চের পর থেকে জেপি নাড্ডার প্রথম রাজ্য সফর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গের ভার্চুয়াল সভায় ভাষণ দিলেও, করোনা মহামারী আকার নেওয়ার পর থেকে এটাই তাঁর প্রথম রাজ্য সফর। বিমানবন্দর থেকে হোটেলের পথে কোনও কর্মসূচি থাকছে না জেপি নাড্ডার। তিনি সরাসরি হোটেলে পৌঁছে দলের কর্মীদের সামনে ভাষণ দেবেন। পাশাপাশি উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলেই তিনি দিল্লির পথে রওনা হয়ে যাবেন। আগেকার কর্মসূচিতে সাংবাদিক বৈঠকের কথা থাকলেও, তা বাতিল করে দেওয়া হয়েছে।

বৈঠকে থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়রাও
এদিনের বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়রাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন। বৈঠকে থাকবেন উত্তরবঙ্গে বুথ এবং জেলার নেতারাও। একটা সময়ে কংগ্রে, তারপর বাম এবং ২০১১-র পর থেকে উত্তরবঙ্গ ছিল তৃণমূলের দুর্গ। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি সেখানকার ৮ টি আসনের মধ্যে ৭ টি দখল করে।

উত্তরবঙ্গে বিজেপির অবস্থা
রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ৫৪ টি রয়েছে উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচনের ফলাফলের হিসেবে উত্তরবঙ্গের ৫৪ টি আসনের মধ্যে ৩৬ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। গত কয়েকবছরে রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে। লোকসভায় ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসন দখল করে বিজেপি।

বৈঠকে যোগ দেবেন দিলীপ ঘোষ
হাসপাতাল থেকে এদিনের বৈঠকে যোগ দেবেন দিলীপ ঘোষ। এদিকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি দিলীপ ঘোষের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে। জ্বর না থাকায় জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হয়েছে তাঁকে। তাঁর গলার কোনও সমস্যা নেই। এখন তাঁকে সাধারণ খাবার দেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্যা শুক্রবার করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় দিলীপ ঘোষকে। সামান্য শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর।












Click it and Unblock the Notifications