গোকুলে বাড়ছে বিজেপি, বাংলায় কাঁপছে তৃণমূল! বাঁকুড়ায় মমতা-নিশানা দিলীপের

বাংলার মানুষ এবার পরিবর্তনের পরিবর্তন চায়। তা বুঝতে পেরেই ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার জনসভায় আক্রমণ দিলীপের।

বিজেপির ভোটবৃদ্ধিতে আতঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল। তাই সবংয়ে জিতেও চোখের ঘুম চলে গিয়েছে শাসকদলের। বাঁকুড়ার দুর্লভপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বাংলার মানুষ এবার পরিবর্তনের পরিবর্তন চায়। তা বুঝতে পেরেই ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

গোকুলে বাড়ছে বিজেপি, বাংলায় কাঁপছে তৃণমূল! বাঁকুড়ায় মমতা-নিশানা দিলীপের

সবং নির্বাচনের থার্ড বয় হওয়ার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে করেছে বিজেপি কর্মীরা, তা অভিনন্দনযোগ্য। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের উৎসাহ দিতেই মোদী-অমিতের বার্তা এসে পৌঁছেছে, সেই অভিনন্দন বার্তা তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, 'এই ঘটনাও তৃণমূলের মনে বীতির সঞ্চার করেছে।

তৃণমূল বুঝতে পেরেছে, রাজ্যে পরিবর্তনের পরিবর্তন আসন্ন। দিলীপ বাবুর কথায়- তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।'
তিনি বলেন, 'সবং উপনির্বাচনে আমরা এক লাফে ৩২ হাজার ভোট বাড়িয়েছি। তৃতীয় হয়েছিল সত্য। কিন্তু যে ভোট আমরা বাড়িয়েছি, কিছু না করেই, তার জন্য কাঁপতে শুরু করেছে তৃণমূল। এখন থেকেই খাতা-কলম নিয়ে হিসেব করতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেতারা। অত ভোটে জিতেও স্বস্তিতে নেই তৃণমূল। এটাই আমাদের জয়।'

তাঁর কথায়, 'আমরা বিপক্ষ শিবিরকে বুঝিয়ে দিতে পেরেছি, বিজেপিকে যত বাধা দেওয়া হবে, ততই বাড়বে বিজেপি। সভার অনুমতি না দিলেও, প্রতি জেলাতেই সভা হবে বিনা অনুমতিতে।' তিনি এদিন নাম না করে পুলিশ-প্রশাসনের সমালোচনাও করেন। রাজ্যে যে পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে, তার ইঙ্গিত দেন দিলীপ ঘোষ।

দিলীপবাবু তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন পঞ্চায়েতের আগে দুটি কেন্দ্রে উপনির্বাচনের লড়াইয়ে। নতুন বছরের শুরুতেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই নির্বাচনেও বিজেপি উল্লেখযোগ্য ফল করবে বলে

মত প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপি যে ফল করবে, তাতেই তৃণমূল তাজ্জব বনে যাবে বলে বিশ্বাস দিলীপের। তিনি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'সাধ্য থাকলে তাঁদের ভোটবৃদ্ধি রুখে দেখাক শাসকদল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+