রাজ্য সফরে অমিত শাহ যাবেন কি অনুব্রত গড়ে! তালিকায় কোন কোন জায়গা, জেনে নিন
দুদিনের রাজ্য সফরে এসে বীরভূমে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২৭ জুন রাজ্যে আসছেন অমিত শাহ। ২৮ জুন তিনি বীরভূম সফরে যাবেন বলে জানা গিয়েছে।
দুদিনের রাজ্য সফরে এসে বীরভূমে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২৭ জুন রাজ্যে আসছেন অমিত শাহ। ২৮ জুন তিনি বীরভূম সফরে যাবেন বলে জানা গিয়েছে।

২৭ ও ২৮ জুন রাজ্য সফর করবেন অমিত শাহ। সেই সময় তিনি পুরুলিয়া সফর করবেন বলে জানিয়েছিলেন মুকুল রায়। দলের তরফে সবাই অমিত শাহকে পুরুলিয়া যাওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন মুকুল রায়।
২৭ জুন কলকাতায় একাধিক বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। পরের দিন ভোরে হেলিকপ্টারে তিনি প্রথমে বীরভূম যাবেন বলে জানা গিয়েছে। তারাপীঠে পুজো দিয়ে এক কর্মীর বাড়িতে ভোজন সারবেন তিনি। জন সংযোগের অঙ্গ হিসেবে এই কাজ করা ছাড়াও সাংগঠনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর।

Click it and Unblock the Notifications