বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল, মিশন ২০১৯-এর লক্ষ্যে মোদী পাঠাচ্ছেন ‘সেনাপতি’
বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর ‘সেনাপতি’কে বাংলায় পাঠানোর বিষয়টি চূড়ান্ত করলেন অমিত শাহ। সম্প্রতি দিল্লি থেকে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সহ-সম্পাদক কিশোর বর্মনকে বাংলায় দায়িত্বে পাঠানো হচ্ছে।
বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর 'সেনাপতি'কে বাংলায় পাঠানোর বিষয়টি চূড়ান্ত করলেন অমিত শাহ। সম্প্রতি দিল্লি থেকে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সহ-সম্পাদক কিশোর বর্মনকে বাংলায় দায়িত্বে পাঠানো হচ্ছে। আর তিনি দায়িত্বে আসার পরই যে রাজ্য বিজেপি সংগঠনে বড় রদবদল আসতে চলেছে, সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন সর্বভারতীয় সভাপতি।

লোকসভা ভোটের আগে নতুনভাবে সাজানো হতে পারে দলকে। সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন অমিত শাহ। এবার একপ্রকার চূড়ান্ত হয়ে গেল সেই সম্ভাবনা। মোদীর সেনাপতি হিসেবে তরুণ-তুর্কি নেতা কিশোর বর্মনকে পাঠিয়েই বাংলার সংগঠনে গুরুত্ব আরোপের বার্তা দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিলীপের ঘোষের পর ফের সঙ্ঘের সঙ্গে যুক্ত এমন নেতাকে মূল সংগঠন আনা হচ্ছে।
বর্তমানে এবিভিপি-র সাধারণ সম্পাদক (সংগঠন)-এর দায়িত্ব সামলাচ্ছিলেন কিশোর বর্মন। তাঁকে সঙ্ঘের দায়িত্ব থেকে এবার মূল সংগঠনে আনা হচ্ছে। নরেন্দ্র মোদীর নির্দেশে অমিত শাহ তাঁকে দায়িত্ব এনে একেবারে বেনজির এক ঘটনা ঘটিয়ে দিয়েছেন। যদিও বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি দিলীপ ঘোষকে মাত্র ন-মাস আগে সংগঠনে আনা হয়েছিল।
রাজনৈতিক মহলের মনে করছে, লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপির সংগঠনে আরএসএসের নিয়ন্ত্রণ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোর বর্মনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আগামী সেপ্টেম্বরেই রাজ্য বিজেপির সংগঠনে রদবদলের সম্বাবনা রয়েছে। সেই সময়ই রাজ্য সংগঠনে বড়সড় রদবদল হতে পারে।
উল্লেখ্য, ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় সভাপতি বদলও করা হয়েছে। নতুন সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মুখকে। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে সংগঠন বাড়ছে, বিজেপি সেইমতো সংগঠনের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। লোকসভা ভোটের লক্ষ্য নিয়েই বিজেপি এগচ্ছে।












Click it and Unblock the Notifications