বাংলাকে পাকিস্তান করার চক্রান্ত! সব্যসাচীর আর্জিতে শ্যামাপ্রসাদের উদাহরণ টানলেন অমিত শাহ
দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে সব্যসাচী দত্ত আর্জি জানান, বাংলাকে পাকিস্তান করার চক্রান্ত চলছে। সেই চক্রান্তের জাল কেটে বাংলাকে রক্ষা করুন।
দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে সব্যসাচী দত্ত আর্জি জানান, বাংলাকে পাকিস্তান করার চক্রান্ত চলছে। সেই চক্রান্তের জাল কেটে বাংলাকে রক্ষা করুন। আর তারপরই নেতাজি ইন্ডোরের সভায় অমিতের জবাব, বাংলা পাকিস্তান হতে যাচ্ছিল, তা থেকে বাংলাকে রক্ষা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবারও বাংলাকে বাঁচাবে বিজেপি।

‘বঙ্গভঙ্গ' হয়েছিল, বাংলা পাকিস্তান হয়নি
অমিত শাহ বলেন, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গও পূর্ব পাকিস্তানের হতে যাচ্ছিল। তা হতে দেননি শ্যামাপ্রসাদ। তাঁর লড়াইয়ের ফলেই পশ্চিমবাংলা ভারতের অন্তর্গতই ছিল। আর বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে অধুনা বাংলাদেশ হয়েছিল পূর্ব পাকিস্তান। ‘বঙ্গভঙ্গ' হয়েছিল ঠিকই কিন্তু বাংলা পাকিস্তান হয়নি।

বাংলাকে পাকিস্তান হতে দেব না
তিনি বলেন, আজও আমরা কোনওমতেই বাংলাকে পাকিস্তান হতে দেব না। পশ্চিমবাংলাকে সোনার বাংলা গড়ে তুলব আমরা। এটাই আমাদের চ্যালেঞ্জ। সেদিন আর বেশি দূরে নয়। ২০২১-এর নির্বাচনেই বাংলায় পরিবর্তন হবে। মোদীর নেতৃত্বে বিজেপি ২০২১-এ পরিবর্তনের সরকার গড়বে বাংলায়। সেটাই হবে বাংলায় প্রকৃত পরিবর্তন। বাংলা পাকিস্তানে পরিণত হওয়ার চক্রান্তের জাল কেটে যাবে।

এই বাংলা সোনার বাংলা হবেই
অমিত শাহ বলেন, আমাদের একবার সুযোগ দিন। এর আগে কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে সুযোগ দিয়েছেন। একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। এই বাংলা সোনার বাংলা হবেই। মোদীই গড়বেন সোনার বাংলা। উল্লেখ্য, এদিন সব্যসাচী বলেন, বাংলাকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। বাংলা যেন পাকিস্তান না হয়ে যায়। তাই বাংলায় এনআরসি করুন।












Click it and Unblock the Notifications