'ভাইপোর হারার ভয়ে মমতা সভা হতে দেননি', বারুইপুর নিয়ে ঝাঁঝালো অমিত শাহ

সপ্তমদফা ভোট গ্রহণের আগে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা দেখা দিতে শুরু করেছে। এদিন, সকাল থেকেই অমিত শাহের সভা বাতিল ঘিরে একের পর এক খবর উঠে আসতে থাকে।

সপ্তমদফা ভোট গ্রহণের আগে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা দেখা দিতে শুরু করেছে। এদিন, সকাল থেকেই অমিত শাহের সভা বাতিল ঘিরে একের পর এক খবর উঠে আসতে থাকে। শেষমেশ বারুইপুরে প্রার্থী অনুপম হাজরার সমর্থনে বিজেপি যে সভার আয়োজন করেছিল , তা বাতিল করতে বাধ্য হয়। এরপরই যারপরনাই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপির চাণক্য অমিত শাহ।

ভাইপোর হারার ভয়ে মমতা সভা হতে দেননি, বারুইপুর নিয়ে ঝাঁঝাঁলো অমিত শাহ

এদিন ক্যানিং এর সভা থেকে তিনি একাধিক বক্তব্যে তোপ দাগেন মমতা শিবিরের দিকে। জয়নগরে বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন অমিত শাহ বক্তব্য রাখতে আসেন ক্যানিং এ। আর সেখানে বিজেপি-র সভায় গিয়ে তিনি বলেন, 'আমার ৩ টি সভা করার কথা ছিল। তবে মমতাজির ভাইপো কোনও একটা আসন থেকে লড়ছেন, আর ভাইপো হেরে যাবে বলে তিনি আতঙ্কিত। আর সেই জন্যই একটি সভার অনুমতি বাতিল করে দিয়েছেন তিনি। '

[আরও পড়ুন: 'ক্ষমতা থাকলে গ্রেফতার করুন' ,মমতাকে চরম তোপ অমিতের! সভা বাতিলের পর অগ্নিগর্ভ বারুইপুর ]
এর আগে, যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে সভা করার কথা ছিল অমিত শাহের। তিনি বারুইপুরে এদিন সভা করা কর্মসূচি রেখেছিলেন। তবে শেষ মুহূর্তে জমির মালিক বেঁকে বসায় সভার জমি পায়নি বিজেপি। ফলে বাতিল হয়ে যায় বারুইপুরে অমিত শাহের সভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+