মমতা জঙ্গিদের ঠেকাতে ব্যর্থ, বিজেপিকে আটকাচ্ছে! অনিবার্য পতনের ডাক অমিতের

জঙ্গি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। ভয় পেয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। বাংলায় আগে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত। এখন সেখানে বোমা-গুলির আওয়াজ শোনা যায়।

জঙ্গি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। ভয় পেয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। বাংলায় আগে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত। এখন সেখানে বোমা-গুলির আওয়াজ শোনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গে সবক্ষেত্রে মাফিয়ারাজ চলছে। এই সাত বছরে অপশাসন চলছে বাংলায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন অনিবার্য।

তৃণমূলের আমলে জঙ্গিরাজ

তৃণমূলের আমলে জঙ্গিরাজ

বিজেপির রথযাত্রা স্থগিত হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন, তৃণমূলের আমলে জঙ্গিরাজ চলছে। মাফিয়ারাজ চলছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরাই এই মাফিয়ারাজ চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। তাই পশ্চিমবঙ্গ থেকে মাফিয়ারাজের অবসান ঘটনাতে হবে।

গণতন্ত্রের হত্যা করছেন মমতা

গণতন্ত্রের হত্যা করছেন মমতা

বিজেপির রথযাত্রা স্থগিত হওয়ার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করছেন অমিত শাহ। যেভাবে তিনি বিজেপিকে আটকাতে চাইঠেন, তাতে পরিষ্কার তিনি গণতন্ত্রের হত্যা করছেন রাজ্যে। এর আগেও তিনি অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন। এবারও বিজেপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিতে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিলেন।

বিজেপিকে ভয় পেয়েছেন মমতা

বিজেপিকে ভয় পেয়েছেন মমতা

পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিজেপিকে ভয় পেয়েছেনে তিনি আর বিজেপিকে ভয়ে পেতে শুরু করার পরই যেনতেন প্রকারে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে। বিজেপির রথ আটকানোর চেষ্টা করা হচ্ছে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে। প্রশাসন জঙ্গিকলাপ ঠেকাতে ব্যর্থ, তারা এখন বিজেপিকে আটকানোর চেষ্টায় ব্রতী।

অমিতের তোপে মমতার সরকার

অমিতের তোপে মমতার সরকার

অমিত শাহ এদিন স্পষ্ট করে দেন রথ বের হবেই। আমিই সেই রথের সূচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ক্ষমতা নেই আমাদের আটকানোর। মমতার সরকারের আমলে রাজনৈতিক হত্যায় পশ্চিমবঙ্গ সবথেকে এগিয়ে রয়েছে। রাজ্যে অপশাসন চালাচ্ছে তৃণমূল। বাংলায় তোষণের রাজনীতি চলছে। তা থেকে বাংলাকে রক্ষা করতেই হবে।

২০১৯-এ অধিকাংশ আসন বিজেপিই জিতবে

২০১৯-এ অধিকাংশ আসন বিজেপিই জিতবে

অমিত শাহ বলেন, রাজ্যকে রক্ষা করতে ২০১৯-এই পরিবর্তন নিশ্চিত করতে হবে। জনতা পরিবর্তন চাইছে। জনতা বিজেপিকে আনার চেষ্টা করছে। আমাদের বিশ্বাস সেই পরিবর্তন অবশ্যম্ভাবী। ২০১৯-এ অধিকাংশ আসন বিজেপিই জিতবে। আমি সব জায়গায় যাব। বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়বে বিজেপি। মমতার আটকানোর ক্ষমতা নেই। আইনি লড়াইয়ের মাধ্যমেই রথযাত্রা করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+