প্রথমদফার ভোটের দিনে ফের টার্গেট! ফলের দিন কাঁপবে মমতার সরকার, হুঙ্কার অমিত শাহের
কালিম্পং-এর সভা থেকে ফের একবার পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেটের কথা বললেন বিজেপি সভাপতি অমিত শাহ।
কালিম্পং-এর সভা থেকে ফের একবার পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেটের কথা বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ফল বেরোলেই দেখা যাবে বিজেপি ২৩ টি আসনে জয়ী হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন ফল বেরনোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাঁপতে থাকবে।

কালিম্পং-এর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাজোট নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। তাঁর প্রশ্ন আপনার জোটে কেকে রয়েছে। গোর্খাদের আশ্বস্ত করে তিনি বলেন, নরেন্দ্র মোদী রয়েছেন পাশে। তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় বাংলার সব শিল্প শেষ হয়ে গিয়েছে। বাংলা জুড়ে এখন শুধুই সিন্ডিকেট রাজ। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications