বিজেপির পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্র গোবরডাঙা, জখম পুলিসকর্মী

ফের অশান্ত উত্তর ২৪ পরগনা। এবার গোবরডাঙায় অশিন্তি ছড়াল বিজেপি। শনিবার বিজেপির পুরসভা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

ফের অশান্ত উত্তর ২৪ পরগনা। এবার গোবরডাঙায় অশিন্তি ছড়াল বিজেপি। শনিবার বিজেপির পুরসভা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধ বাঁধে। জখম হয়েছেন এক পুলিসকর্মী।

বিজেপির পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্র গোবরডাঙা

গোবরডাঙায় এবার ঐতিহাসিকভাবে জয় পেয়েছে বিজেপি। পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। তারপরেই শাসক দলের সঙ্গে বিজেিপ কর্মী-সমর্থকদের গণ্ডগোল বেঁধেই থাকত। সামনেই পুরসভা ভোট, তার আগে তৃণমূলকে এলাকাছাড়া করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

গত সাতদিন ধরে গোবরডাঙা হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপে চালু করার দাবিতে অনশন কর্মসূচি করে গেরুয়া বাহিনী। তারপরেই শনিবার এই দাবিতে পুরসভা অভিযান শুরু করেন তাঁরা। গোবরডাঙার গড়পাড়া থেকে অভিযান শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পুরসভায় পৌঁছনোর আগেই ব্যারিকেড তৈরি করে মিঠিল আটকায় পুলিস। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোতে গেলে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে।

অভিযোগ বিজেপি কর্মীদের মারে মাথা ফেটে যায় এক পুলিসকর্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। প্রতিাদে গড়পাড়ায় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ পুরভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতেই একারণে গণ্ডগোল করছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+