বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নিউ মার্কেট, গুরুতর আহত ডিসি সেন্ট্রাল

কলকাতা, ১১ মার্চ : বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল নিউ মার্কেট চত্বর। পুরসভার সামনে বিক্ষোভ অভিযান চালান বিজেপি সমর্থক-কর্মীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ। চলে ইঁটবৃষ্টি। ইঁটের আঘাতে গুরুতর আহত হন ডিসি সেন্ট্রাল।

ঘটনার সূত্রপাত বুধবার দুপুর ২ টো নাগাদ। পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী, এদিন কলেজ স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। সেখানে থেকে মিছিল এস এন ব্যানার্জী রোড হয়ে পুরসভার দিকে আসলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড করে মিছিলের দিক ঘুরিয়ে দেওয়া হয়।

বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নিউ মার্কেট

এদিনের বিক্ষোভ অভিযান ছিল মূলত কলকাতা পুরসভার ব্যর্থতার অভিযোগে। বিক্ষোভকারীরা পুরসভার পিছনেই অবস্থান বিক্ষোভ শুরু করে। ডিসি সেন্ট্রাল ডিপি সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছয়। এরপরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের। শুরু হয় ইঁটবৃষ্টি।
ইঁটের ঘায়ে মাথা ফেটে যায় ডিসি সেন্ট্রালের। গুরুতর জখম অবস্থায় তাঁকে অ্যাম্বুলেন্স করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপি সমর্থকদের। পুলিশের আক্রমণের মুখে পড়ে সেখান থেকে বিক্ষোভকারীরা চলে গেলেও। প্রায় ঘন্টা দেড়েক বাদে ফের আরও বেশি সংখ্যক বিজেপি সমর্থক এলাকায় এসে হইচই শুরু করে। কেন পুলিশ লাঠিচার্জ করে তারই বিরোধিতায় সরব হয় বিক্ষোভকারীরা।

যদিও বিশাল পুলিশ বাহিনির সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+