মুকুলের ঘরওয়াপসিতে থরহরিকম্প! রাজীবকে আটকাতে তাই ‘বোড়ের চাল’ বিজেপির
মুকুল রায় বিজেপি ছেড়েছেন। যোগ দিয়েছেন পুরনো দল তৃণমূল কংগ্রেস। বিজেপি এই অবস্থায় চাইছে না, এরপর বড়সড় কোনও ভাঙন ধরুক। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা যাতে বিজেপি না ছাড়েন তার জন্য উদ্যোগী হল বিজেপি।
মুকুল রায় বিজেপি ছেড়েছেন। যোগ দিয়েছেন পুরনো দল তৃণমূল কংগ্রেস। বিজেপি এই অবস্থায় চাইছে না, এরপর বড়সড় কোনও ভাঙন ধরুক। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা যাতে বিজেপি না ছাড়েন তার জন্য উদ্যোগী হল বিজেপি। রাজীবের চিঠি পাওয়ার পরই বিজেপি সক্রিয় করতে উঠে পড়ে লাগল রাজীবকে।

রাজীবকে নিয়ে নড়েচড়ে বসল বিজেপি নেতৃত্ব
রাজীব বন্দ্যোপাধ্যায বিজেপির টিকিটে ভোটে হারার পর থেকেই বেসুরো বাজছিলেন। তারপর মুকুল রায়ের তৃণমূলে ঘরোয়াপসির পর রাজীব চেষ্টা করেছিলেন পুরনো দলে ফিরতে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তিনি ফের বিজেপিকে চিঠি লিকে বিশেষ বার্তা দিয়েছেন। তারপরই রাজীবকে নিয়ে নড়েচড়ে বসল বিজেপি নেতৃত্ব।

রাজীবকে ২৯ জুনের বৈঠকে আমন্ত্রণ
বিজেপি তরফে রাজীবকে ২৯ জুনের বৈঠকে আমন্ত্রণ জানানো হল। এখন দেখার রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির কার্যকারিণী বৈঠকে উপস্থিত হন কি না। ভোট পরবর্তী সময় থেকে দলের সঙ্গে কোনও সম্পর্ক রাখেননি রাজীব। এতদিন পর তিনি দলের বৈঠকে হাজির হন কি না, তা যেমন তাঁর ভবিষ্যৎ ইঙ্গিত করবে, তেমনই তিনি কী বার্তা দেন, তাও হবে ইঙ্গিতবাহী।

রাজীবকে সক্রিয় করতে বিজেপি আরও এক উদ্যোগ
শুধু দলের কার্যকারিণী বৈঠকে আমন্ত্রণ জানানোই নয়, রাজীবকে সক্রিয় করতে বিজেপি আরও এক উদ্যোগ নিয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বিজেপির তরফে দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসুকে। রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দলে নেওয়া হয়েছিল, তারপর এখন যদি তিনি বিজেপি ছাড়েন তাতে অন্য বার্তা যাবে বলেই মনে করছে নেতৃত্ব।

রাজীব বেসুরো হয়েছিলেন নতুন দল বিজেপিতেও
শিবির বদল করে ভোটে গোহারা হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বেসুরো হয়েছিলেন নতুন দল বিজেপিতেও। ভোট পরবর্তী সময় থেকেই তিনি দূরত্ব বাড়াচ্ছিলেন তাঁর নতুন দল বিজেপির সঙ্গে। পুরনো দল তৃণমূলে ফেরার জমি শক্ত করতেও অনেক চেষ্টাও করেছিলেন। কিন্তু তা কার্যত ব্যর্থ হয় তৃণমূলের সক্রিয় রাজীব বিরোধিতায়।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের জোড়া চিঠির পরই বদল সমীকরণ
এরপরই বিজেপি নেতৃত্বকে লেখা রাজীব বন্দ্যোপাধ্যায়ের জোড়া চিঠি তাঁর ঘরে ফেরার জল্পনা থামিয়ে দেয়। উল্টে জল্পনার মোড় ঘুরিয়ে দেয় অন্যদিক। সব ভুলে তিনি আবার বিজেপিতে সক্রিয় হতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজীবের জোড়া চিঠি সেই ইঙ্গিতই বহন করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা।












Click it and Unblock the Notifications