এবার পুলিশের জালে ধরা পড়লেন কাটমানিতে অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত প্রধান
তৃণমূলের দিক থেকে কাটমানির চাকাটা এবার যেন বিজেপির দিকে। ১০০ দিনে কাজ দেওয়ার নাম করে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ।
তৃণমূল কংগ্রেসের দিক থেকে কাটমানির চাকাটা এবার যেন বিজেপির দিকে ঘুরছে। ১০০ দিনে কাজ দেওয়ার নাম করে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। পুলিশের জালে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান বিপুল দাস। যদিও অভিযুক্ত নেতার অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশের অভিযোগ
পুলিশের অভিযোগ ওই বিজেপি নেতা ১০০ দিনের কাজ সহ পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাওয়ে দেওয়ার নাম করে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে ময়নাগুড়ি থানায়। অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার বিজেপি প্রধান।
জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী জানিয়েছেন, পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে সুবিধা দেওয়ার নাম করে ২০১৭ সালে সেই টাকা নেওয়া হয়েছিল। বাড়ি থেকে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করাহয়েছে বলে জানিয়েছেন তিনি।

অভিযুক্ত নেতার দাবি
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বিজেপি করার তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ওই নেতা। স্থানীয় বিজেপি
নেতৃত্ব অবশ্য নেতার পাশেই রয়েছেন। মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ করে তারা ওই পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান।

তৃণমূলের দাবি
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই বিজেপি নেতার বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ ছিল। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।












Click it and Unblock the Notifications