গুলি খেয়েই মুখে উন্নয়নের স্লোগান! পঞ্চায়েত সদস্য বিয়োগ মোদীর দলে

গুলি খাওয়ার পর দিনই তৃণমূলে যোগ দিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের খাজুরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী সদস্য আদিত্য মণ্ডল। সোমবার পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

গুলি খাওয়ার পর দিনই তৃণমূলে যোগ দিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের খাজুরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী সদস্য আদিত্য মণ্ডল। সোমবার পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি-বোমা চলে। জয়পুরে সংঘর্ষে দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়।

গুলি খেয়েই মুখে উন্নয়নের স্লোগান! পঞ্চায়েত সদস্য বিয়োগ মোদীর দলে

সোমবার রঘুনাথপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়। গণ্ডগোলের জন্য গুলিবিদ্ধ হওয়া অবস্থায় হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে শুয়ে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন, বিজেপির জয়ী সদস্য আদিত্য মণ্ডল। কিন্তু পরের দিনই মতবদল করলেন তিনি। উন্নয়নের ডাকে সারা দিয়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপির আরও এক জয়ী সদস্য প্রতিমা সূত্রধরও যোগ দেন তৃণমূলে। দলে নতুন সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি।

স্থানীয় সূত্রের দাবি, নিরাপত্তার অভাবেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছেন আদিত্য মণ্ডল। পুরুলিয়ায় গিয়ে একই দাবি করেছেন বিজেপির রাজ্য নেতা সায়ন্ত্বন বসু।

মঙ্গলবার পুরুলিয়ার জয়পুরে পুলিশের গুলিতে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য নেতা সায়ন্ত্বন বসু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+