বিজেপির যাত্রা শুরু একের লক্ষ্যে! তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে উত্থান জঙ্গলমহলে

আর দ্বিতীয় নয়, এবার তৃণমূল কংগ্রেসকে টেক্কা নিয়ে প্রথম স্থানেরও দখল নিতে শুরু করল বিজেপি। পুরুলিয়ায় তৃণমূলের থেকেও বেশি আসনে জিতল বিজেপি।

আর দ্বিতীয় নয়, এবার তৃণমূল কংগ্রেসকে টেক্কা নিয়ে প্রথম স্থানেরও দখল নিতে শুরু করল বিজেপি। পুরুলিয়ায় তৃণমূলের থেকেও বেশি আসনে জিতল বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের মাঝেই রাজ্যে দ্বিতীয় দল হিসেবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের পুরুলিয়া ও ঝাড়গ্রামে যে ফল হল, তা বিজেপির পক্ষে আশাপ্রদ।

বিজেপির যাত্রা শুরু একের লক্ষ্যে! তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে উত্থান জঙ্গলমহলে

রাজ্যের ২০ জেলার মধ্যে বিজেপি তৃণমূলকে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। এছাড়া উত্তরবঙ্গেও বিজেপি দারুন লড়াই দিয়েছে। প্রায় প্রতিটি জেলায় দ্বিতীয় দল বিজেপিই। তবু তার মধ্যে বিশেষ উল্লেখ্যের দাবি রাখে পুরুলিয়া ও ঝাড়গ্রাম।

পুরুলিয়ায় ১৩৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৪টি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে বিজেপি। বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস দুটি গ্রাম পঞ্চায়েত কম দখল করেছে। তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে ৫২টি গ্রাম পঞ্চায়েত। কংগ্রেস ১৩টি গ্রাম পঞ্চায়েতের দখল রাখতে পেরেছে। বামেরা মুছে গিয়েছে এই জেলা থেকে।

ঝাড়গ্রামে ৭৯টি পঞ্চায়েতের মধ্যে ৪২টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে ১৫টি গ্রাম পঞ্চায়েতে। আর তিনটির দখল নিয়েছে নির্দল। ৯টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। পঞ্চায়েতে নির্বাচনে বিজেপির এই উত্থান ভবিষ্যৎ রাজনীতিতে অন্য মোড় আনতে পারে। মোট কথা, বাংলার রাজনৈতিক লড়াই পর্যবষিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস ও সিপিএম তথা বামফ্রন্ট ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+