মালদহ জেলা পরিষদে রণেভঙ্গ বিজেপির, সভাধিপতির পদত্যাগে তৃণমূলের পাল্লাই ভারী

মালদহ জেলা পরিষদে রণেভঙ্গ বিজেপির, সভাধিপতির পদত্যাগে তৃণমূলের পাল্লাই ভারী

মালদহ জেলা পরিষদ দখলের যুদ্ধে শেষে রণেভঙ্গ দিল বিজেপি। সভাধিপতিকে পদত্যাগে তৃণমূলের পরথ মসৃণ হল। বিজেপি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই বুঝে যায়, এই যুদ্ধ বেশিক্ষণ জারি রাখা যাবে না। তাই কালবিলম্ব না করে সভাধিপতিতে পদত্যাগ করতে বলে নেতৃত্ব। সেইমতো সভাধিপতির পদত্যাগে আস্থা ভোটের প্রয়োজন ফুরলো। তৃণমূলের ফেরার রাস্তা পরিষ্কার।

তৃণমূল ছেড়ে বিজেপিতে, ভোট শেষে অনাস্থা

তৃণমূল ছেড়ে বিজেপিতে, ভোট শেষে অনাস্থা

৪ জুলাই সভাধিপতির বিরুদ্ধে অনাস্থার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপর সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি। তারপর রণেভঙ্গ দিন বিজেপি। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন গৌরচন্দ্র মণ্ডল।

জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা

জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা

ভোট শেষে মালদহ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানিয়েছেন, সভাধিপতি নিজে তেকে সরে গেলে আর ভোটাভুটির প্রয়োজন হবে না। কিন্তু সভাধিপতি যদি না সরতে চান, তবে ভোটাভুটি হবে।

গৌরবাবুর পরাজয় অবশ্যম্ভাবী, হাইকোর্টেও ধাক্কা

গৌরবাবুর পরাজয় অবশ্যম্ভাবী, হাইকোর্টেও ধাক্কা

মালদহ জেলা পরিষদের সভাধিপতি পদে গৌরবাবুর পরাজয় অবশ্যম্ভাবী ছিল। তাই ভোটাভুটি আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানেও ধাক্কা খাওয়ায় বিজেপি নেতৃত্ব তাঁকে পদত্যাগের নির্দেশ দেয়। এরপর তৃণমূলের তরফে জেলা পরিষদ গঠনের তোড়জোড় শুরু হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হতে চেয়েছিলেন

বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হতে চেয়েছিলেন

তৃণমূলই তাঁকে জেলা পরিষদের সভাধপতি পদে বসিয়েছিল। কিন্তু তিনি একুশের বিধানসভা ভোটের আগে দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিধায়ক হতে চেয়েছিলেন। বিজেপি তাঁকে মানিকচকে টিকিট দিয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি তাঁর। আবার ভোটের আগেই বিজেপি দাবি করেছিল মালদহ জেলা পরিষদ তাঁদের।

নাটকে যবনিকা পতন সভাধিপতির পদত্যাগে!

নাটকে যবনিকা পতন সভাধিপতির পদত্যাগে!

ভোট ফুরোতেই বিজেপিতে পা বাড়ানো জেলা পরিষদ সদস্যরা ফিরে আসেন তৃণমূলে। তৃণমূল তারপর জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনে। এই নাটকে যবনিকা পতন হয় সভাধিপতির পদত্যাগে। এখন আর ভোটাভুটির দরকার নেই। তৃণমূল জেলা পরিষদ বোর্ড গঠনের তোড়জোড় শুরু করেছে আবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+