বদলে যেতে পারে যাবতীয় বুথ ফেরত সমীক্ষার ফল, নয়া সমীক্ষায় নয়া সম্ভাবনা উঁকি দিচ্ছে রাজ্যে

দেশের অধিকাংশ সমীক্ষা সংস্থা যখন হরিয়ানায় বিজেপির ক্লিন সুইপের বার্তা দিচ্ছে, তখন একমাত্র ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় ভিন্ন চিত্র দেখা গেল।

দেশের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা সংস্থা যখন হরিয়ানায় বিজেপির ক্লিন সুইপের বার্তা দিচ্ছে, তখন একমাত্র ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় ভিন্ন চিত্র দেখা গেল। এই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে টাফ ফাইট হবে। উভয়ের আসনসংখ্যা খুব কাছাকাছি থাকবে। ত্রিশঙ্কু হতে পারে হরিয়ানা।

কিংমেকার হতে পারেন চৌতালা

কিংমেকার হতে পারেন চৌতালা

এই অবস্থায় হরিয়ানায় কিংমেকার হয়ে উঠতে পারেন দুষ্যন্ত চৌতালা। তিনি প্রয়োজনে মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারেন। কর্ণাটকে কুমারস্বামীর মতো তাঁর ভাগ্য খুলে যেতে পারে। বিজেপিকে আটকাতে কংগ্রেসের সমর্থনে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন। মোট কথা, যতটা খারাপ মনে করা হচ্ছে, কংগ্রেসের হাল ততটা খারাপ হবে না এই সমীক্ষা অনুযায়ী।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের কঠিন লড়াই অপেক্ষা করছে। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি পেতে পারে ৩২-৪৪টি আসন। আর কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। সেখানে চৌতালার জেজেপি পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

ম্যাজিক ফিগার থাকবে অধরা

ম্যাজিক ফিগার থাকবে অধরা

এই অবস্থায় জেজেপি-র কিংমেকার হওযার সম্ভাবনা প্রবল। কারণ ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। সেই সংখ্যা কেউ ছুঁতে পারবে না বলে মনে করছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা। তখন দুষ্যন্ত চৌতালাই ছড়ি ঘোরাতে পারবেন।

বিজেপির কপালে চিন্তার ভাঁজ

বিজেপির কপালে চিন্তার ভাঁজ

মঙ্গলবার প্রকাশিত বুথ ফেরত সমীক্ষায় অন্য চিত্র দেখা দিয়েছে। ফলে বিজেপির কপালে চিন্তার ভাঁজ। সোমবার ভোটের পরই যে সমস্ত সংস্থা বুথ ফেরত সমীক্ষা করেছিল, সেখানে বিজেপির ক্লিন সুইপের আভাস ছিল। বিজেপি প্রতিটি ক্ষেত্রেই দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে এমন সম্ভাবনা ব্যক্ত করেছিল বুথ ফেরত সমীক্ষাগুলি।

হঠাৎ কংগ্রেসের পালে অনেকটাই হাওয়া

হঠাৎ কংগ্রেসের পালে অনেকটাই হাওয়া

কিন্তু ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় কংগ্রেসের পালে অনেকটা হাওয়া কেড়ে নিয়েছে এই সমীক্ষা দেখাচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ব্যবধান থাকবে ১৯-২০। যে কেউ এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারে। সেক্ষেত্রে তৃতীয় শক্তি জেজেপির উঠে আসার সম্ভাবনাও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+