আগুনে পুড়ল বিজেপির অফিস, অভিযুক্ত তৃণমূল, অভিযোগ ওড়াল মমতার দল
আগুনে পুড়ল বিজেপির অফিস, অভিযুক্ত তৃণমূল, অভিযোগ ওড়াল মমতার দল
আসানসোলের সালানপুরে বিজেপির অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বিজেপির অভিযোগ রাতে কিছু দুষ্কৃতী তাদের অফিসে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি নিয়ে তাদের অভিযোগর তির তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ তদন্ত শুরু করেছে।

গত লোকসভা নির্বাচনে আসানসোল থেকে ব্যবধান বাড়িয়েছেন বাবুল সুপ্রিয়। তবে মাঝে মধ্যেই তৃণমূল ও বিজেপির মধ্যে কোনও না কোনও বিষয় নিয়ে গণ্ডগোল লাগছেই।
Asansol: A BJP office in Salanpur village was set ablaze last night. BJP has alleged that TMC is behind the incident. Police has begun investigation. #WestBengal pic.twitter.com/wlYdr2qAle
— ANI (@ANI) January 13, 2020
অন্যদিকে শুধু আসানসোল নয়, অনেক জায়গাতেই একে অপরের পার্টি অফিস দখল আর পুনর্দখলকে ঘিরে উত্তেজনা লেগেই আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এরই নবতম সংযোজন হল বিজেপির সালানপুরের পার্টি অফিসে আগুন।












Click it and Unblock the Notifications