শোভন-বৈশাখীকে নিয়ে সন্দেহ এখনও দূর হল না বিজেপির, আশঙ্কা থেকেই নয়া সিদ্ধান্ত

শোভন-বৈশাখীকে নিয়ে সন্দেহ এখনও দূর হল না বিজেপির, আশঙ্কা থেকেই নয়া সিদ্ধান্ত

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সন্দেহ এখনও দূর হল না বিজেপির। গত সোমবার রাজনীতিতে সক্রিয় হতে গিয়ে বিজেপিকে অপদস্থ করে ছেড়েছেন তাঁরা। এবার তাই সাবধানী পদক্ষেপ নিল বিজেপি। শোভন-বৈশাখীকে সক্রিয় করতে বিজেপি যে ব়্যালির আয়োজন করেছে, সেখানে থাকছেন না কোনও শীর্ষনেতা।

শোভন-বৈশাখীর মিছিলে নেই রাজ্য নেতারা

শোভন-বৈশাখীর মিছিলে নেই রাজ্য নেতারা

শোভন-বৈশাখীকে এবার জেলাস্তরের মিছিলে নামিয়েই দেখে নিতে চাইছে বিজেপি। এক সপ্তাহ আগের পুরনো অভিজ্ঞতার কথা মাথায় রেখে কর্মসূচি থেকে রাজ্যস্তরের নেতাদের দূরে রাখছে বিজেপি। শোভন-বৈশাখীর সঙ্গে সোমবারের মিছিলে থাকছেন রাজ্যস্তরের কোন নেতা-নেত্রী। এমনকী কলকাতা জোনের সব নেতা-নেত্রীরাও থাকছেন না।

শোভন-বৈশাখীকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছে বিজেপি

শোভন-বৈশাখীকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছে বিজেপি

সোমবারের মিছিলের আয়োজক দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা কমিটি। তাই শুধু দক্ষিণ কলকাতার নেতা-নেত্রীরাই থাকবেন মিছিলে। কার্যত শোভন-বৈশাখীকে পরীক্ষার মুখে ফেলে দেখে নিতে চাইছে বিজেপি। শোভন-বৈশাখীর মিছিলের জন্য পুলিশ অনুমতি দিয়েছে বলে জানান কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিল হবে।

না আঁচালে বিশ্বাস নেই- অবস্থা শোভন-বৈশাখীর!

না আঁচালে বিশ্বাস নেই- অবস্থা শোভন-বৈশাখীর!

শোভন-বৈশাখীর রাজনীতিতে এই সক্রিয় হওয়া নিয়ে সাহস করে এখনও কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। একেবারেই না আঁচালে বিশ্বাস নেই- এমন অবস্থা শোভন-বৈশাখীর। মুখ রাখতে তাঁরা এবার মিছিলে গেলেও আদতে তাঁরা কী ভূমিকা নেবেন, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে বিজেপি নেতাদের মনে। তাই কোনও বড় নামকে সামনে রাখথে না বিজেপি।

দলের যথেষ্ট মুখ পুড়িয়েছেন শোভন ও বৈশাখী

দলের যথেষ্ট মুখ পুড়িয়েছেন শোভন ও বৈশাখী

বিজেপি নেতৃত্বের কথায়, দলের যথেষ্ট মুখ পুড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়রা। দলে যোগ দেওয়ার পর প্রায় ১৭ মাস কাটতে চলেছে, এখনও কোনও কর্মসূচিতে অংশ নেননি। এবার তো গাছে তুলে মই কেড়ে নিলেন শোভন-বৈশাখীরা। তাই বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে। সম্প্রতি শোভনকে কলকাতা জোনের পর্যবেক্ষক আর বৈশাখীকে সহ আহ্বায়ক করা হয়েছে, তারপরও ল্যাজে খেলাচ্ছেন তাঁরা।

শোভন-বৈশাখীকে চাপে রাখতে আরও একটি মিছিল

শোভন-বৈশাখীকে চাপে রাখতে আরও একটি মিছিল

বিজেপি আবার শোভন-বৈশাখীকে চাপে রাখতে আর একটি মিছিলের আয়োজন করেছে। রাকেশ সিংয়ের নেতৃত্বে সেই মিছিল হবে। বস্তি উন্নয়নের দাবিতে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। আসলে এই পাল্টা মিছিল শোভন-বৈশাখীকে পরীক্ষায় ফেলতেই আয়োজন করা হয়েছে বলে একাংশের অভিমত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+