মুকুল-শুভেন্দু-রাজীবরা তৃণমূল ভাঙার প্রতিযোগিতায়! ভোটের মুখে চমক আর চমক

মুকুল-শুভেন্দু-রাজীবরা তৃণমূল ভাঙার প্রতিযোগিতায়! ভোটের মুখে চমক আর চমক

একুশের বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ভেঙেই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়তে বিজেপি। আর এই দলবদলের রাজনীতিতে বিজেপি নেতাদের দেখে মনে হচ্ছে তাঁরা নেমেছেন তৃণমূল ভাঙার প্রতিযোগিতায়। বিধায়ক-মন্ত্রীদের তো ভাঙিয়ে আনছেনই, তৃণমূলের কতজন নেতাকে কে বিজেপিতে ভেড়াতে পারেন তার লড়াইও তুঙ্গে।

ভাঙন-লীলা দেখাতে শুরু করেছেন বিজেপি নেতারা

ভাঙন-লীলা দেখাতে শুরু করেছেন বিজেপি নেতারা

মুকুল রায় যোগ দেওয়ার পর থেকে তো তৃণমূল ভেঙেই চলেছেন। ২০১৯-এর আগে পরে তিনি একাই তৃণমূলের কোমর ভেঙে দিতে সফল হয়েছিলেন। এবার ২০২১-এর বিধানসভা ভোটের মুখে তৃণমূলে ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও ভাঙন-লীলা দেখাতে শুরু করেছেন।

তৃণমূল নেতাদের এনে বিজেপি পরিপুষ্ট হচ্ছে একুশে

তৃণমূল নেতাদের এনে বিজেপি পরিপুষ্ট হচ্ছে একুশে

বিধানসভা ভোটের মুখে তৃণমূলের রক্তক্ষরণ হয়েই চলেছে। শুভেন্দু ও রাজীবের সঙ্গে দল চেড়েছেন একঝাঁক নেতা-বিধায়ক। এখন ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও বিজেপির নির্বাচনী কার্যালয়ে এনে দলবদলের শো দেখানো হচ্ছে। প্রতিদিনই তৃণমূল নেতাদের এনে দলবদল করানো হচ্ছে, বিজেপি পরিপুষ্ট হচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধদের পেয়ে।

প্রতিদিনই দলবদলের শো চলছে বিজেপির অফিসে

প্রতিদিনই দলবদলের শো চলছে বিজেপির অফিসে

দুদিন আগে পাঁচ বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার এক মন্ত্রী, এক বিধায়ক ছাড়াও একঝাঁক তরুণ তুর্কি নেতা-নেত্রী যোগ দিলেন বিজেপিতে। এদিন দলবদলের শো হল দিলীপ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আগের দিন মুকুল-শুভেন্দুরা দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূল নেতাদের দলবদল করিয়েছিলেন।

রাজীব বন্দ্যোপাধ্যায় মধ্যমণি তৃণমূল ভাঙানোর

রাজীব বন্দ্যোপাধ্যায় মধ্যমণি তৃণমূল ভাঙানোর

এদিন বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা থেকে শুরু করে বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, একাধিক কাউন্সিলর, মেয়র পারিষদ, তৃণমূলের পদাধিকারীরা। আর হাওড়ার এক ঝাঁক নেতা-নেত্রী যোগ দিলেন বিজেপিতে। এর কৃতিত্ব রাজীবের। তাই এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন মধ্যমণি। কে কত তৃণমূলীকে যোগ দেওয়াতে পারে বিজেপিতে, তার প্রতিযোগিতা বেশ জমে গিয়েছে।

বিজেপি কার্যত তৃণমূলের বি টিম হয়ে গিয়েছে একুশে

বিজেপি কার্যত তৃণমূলের বি টিম হয়ে গিয়েছে একুশে

তৃণমূল যেমন ভাঙছে, গড়ছে বিজেপি। কিন্তু এই গড়ে ওঠা পরমাটিতে। পরগাছা নেতাদের এনে বিজেপি কার্যত তৃণমূলের বি টিম হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ-সহ কতিপয় নেতা রয়েছেন বিজেপির। বাকি সবই তৃণমূলের নেতা-নেত্রীরা আজ ভিড় জমাচ্ছেন বিজেপিতে। এই দলবদলের ফলে্ তাই বিজেপিকে পায়ের তলায় কতটা জমি দেবে প্রশ্ন রয়েই যায়।

এখন দলবদলের প্রতিযোগিতা চলছে মুকুল-শুভেন্দু-রাজীবদের

এখন দলবদলের প্রতিযোগিতা চলছে মুকুল-শুভেন্দু-রাজীবদের

বিজেপিতে এখন তৃণমূল নেতাদের আধিক্য থাকায় তাঁদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে কে কত সদস্যকে যোগদান করাতে পারেন। একদিন মুকুল রায় তো অন্যদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করাচ্ছেন। আবার রাজীব বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে নেই। নিজের নিজের শক্তি প্রদর্শন করে চলেছেন নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+