পুর-নির্বাচনী ফলাফলের অঙ্ক নিয়ে ভাবনা নেই, বিজেপির আগাম কর্মসূচি ঘোষণায় জল্পনা
২০২১-এর নির্বাচনের পর থেকে বিজেপি শুধু হেরেই চলেছে। উপনির্বাচন হোক বা পুরসভা নির্বাচন, বিজেপি তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠতে পারেনি। সম্প্রতি চার পুর নিগমের ভোটেও কি তবে তার পুনরাবৃত্তিই ঘটতে চলেছে?
২০২১-এর নির্বাচনের পর থেকে বিজেপি শুধু হেরেই চলেছে। উপনির্বাচন হোক বা পুরসভা নির্বাচন, বিজেপি তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠতে পারেনি। সম্প্রতি চার পুর নিগমের ভোটেও কি তবে তার পুনরাবৃত্তিই ঘটতে চলেছে? অন্তত বিজেপির নেওয়া কর্মসূচিতে সেই সম্ভাবনাই উজ্জ্বল। বিজেপি যদি লড়াইয়ে থাকত চার পুরসভা নির্বাচনে, তাহলে অন্তত এমন কর্মসূচির ঘোষণা আগাম করত না, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

রাত পোহালেই শুরু হবে চার পুরসভার ভোট গণনা। ভোটের ফল নিয়ে সব দলই ব্যস্ত অঙ্ক কষতে। কিন্তু এরই মধ্যে বিজেপি একটি কর্মসূচি ঘোষণা করেছে। বিজেপির পরিকল্পনা করেছে, সোমবার জেলায় জেলায় তারা বিক্ষোভ দেখাবে। ইতিমধ্যে সব জেলায় দলীয় নেতৃত্বকে নির্দেশ পাঠিয়ে দিয়েছে রাজ্য বিজেপি। সেই মোতাবেক জেলা বিজেপি নেতৃত্ব তৈরি বিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণে।
সোমবার সকাল থেকেই বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে যাবে। যখন গণনা চলবে চার পুরসভার, তখন বিজেপি জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। গেরুয়া শিবির থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত জেলায় নির্দেশ পাঠানো হয়েছে জেলাশাসকের অফিসের সামনে দুপুরে জমায়েত করতে।
বিজেপি এই অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছে নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে। চার পুরনিগমের ভোটে লাগামছাড়া অশান্তি হয়েছে। রক্ত ঝরেছে, গুলিও চলেছে। তারপর আসন্ন ১০৮ পুরসভা নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে প্রতিদিন অশান্তি, সন্ত্রাস চলছে। তার প্রতিবাদেই বিজেপি জেলা শাসকের অফিসের সামনে দরবার করবে।
জেলায় জেলায় দুপুর দুটো নাগাদ মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই অবস্থান বিক্ষোভ বা ধরনা নিয়ে বা সন্ত্রাস ও অশান্তির প্রতিবাদে নিয়ে কোনও সংশয় নেই, কথা উঠছে এই প্রতিবাদ-বিক্ষোভের দিনক্ষণ নিয়ে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, তবে কি বিজেপি নিশ্চিত হয়ে গিয়েছে, রাজ্যের চারটি পুর নিগমের ফল কী হতে চলেছে? আবার কি একটা হারের মুখে দাঁড়িয়ে বিজেপি এমন একটা সিদ্ধান্ত নিল, জল্পনা কিন্তু চলছেই।
রাজ্য বিজেপিতে তো দুটি পুরনিগমে এগিয়ে বিগত নির্বাচনেও। একটি পুরনিগন তারা তৃণমূলের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার জায়গায় ছিল। আর একটি পুরসভায় বামেদের কাছে থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারত। অন্তত বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনের নিরিখে তেমন সম্ভাবনাই ছিল। কিন্তু বিজেপি জোর দিয়ে তেমন কোনও দাবি করতে পারছে না বর্তমানে। ফলাফলের দিন অবস্থান বিক্ষোভের রাস্তায় হেঁটে সেটাই প্রমাণ করে দিয়েছে বিজেপি, অন্তত এমনটাই মত বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications