নজরে পঞ্চায়েত ভোট, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে গ্রাম সম্পর্ক অভিযানে নামছে বিজেপি

শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, গ্রুপ সি, গ্রুপ ডি, আবাস যোজনা, একশো দিনের কাজ- এমন বহু ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসার পরও বিজেপি ফায়দা তুলতে পারেনি।

পঞ্চায়েত নির্বাচনে কামব্যাকই প্রাথমিক লক্ষ্য বিজেপির। একুশের নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিজেপি শুধু হারের মুখ দেখেছে। উপনির্বাচন হোর বা পুরসভা নির্বাচন- কোথাও জিততে পারেনি তারা। এমনকী সিপিএম তথা বামফ্রন্টের থেকেও পিছিয়ে পড়েছে তারা। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগকেই হাতিয়ার করছে বিজেপি।

নজরে পঞ্চায়েত, গ্রাম সম্পর্ক অভিযানে নামছে বিজেপি

বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জনসংযোগে জোর দিয়ে গ্রাম থেকে শহর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার কলকাতা থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। তারপর তা জেলায় জেলায় ছড়িয়ে দিতে চাইছে যুব মোর্চা। পঞ্চায়েতের আগে তারা জোরদার করতে চাইছে আন্দোলনকে।

রবিবার বাগবাজার থেকে এক বিশাল বাইক ব়্যালি বের করবে যুব মোর্চা। রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান। তবে কলকাতা পরিক্রমা করেই ক্ষান্ত থাকবে না বিজেপির যুব মোর্চা। এরপর গ্রাম সম্পর্ক অভিযানে নামবে তারা।

ব়্যালি ছাড়াও অন্যান্য কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যের তৃণমূল সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে রাজ্যজুড়ে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে বাংলায়, তার বিরুদ্ধে লড়াই তীব্রতর করতে চলেছে বিজেপি।

বিজেপির তরফে ইন্দ্রনীল খান জানিয়েছেন, রাজ্যে শিক্ষা ব্যবস্থার এমনই হাল যে, আগামী দিনে যুবসমাজ প্রায় অশিক্ষার অভাবে ভুগবে। আমাদের রাজ্য ভুয়ো শিক্ষকে ছেয়ে গিয়েছে। তাই তারা যুবসমাজকে বার্তা দিতে চাইছে এবার জেগে ওঠার সময় হয়েছে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে।

সমাজকে দুর্নীতি মুক্ত করার আহ্বান জানিয়েই বিজেপি যুব মোর্চা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। এই মর্মে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে থেকে গ্রাম সম্পর্ক অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই ইস্যুকে সামনে রেখে তারা শসাক দলের বিরুদ্ধে লড়াই জোরদার করতে পথে নামছে এবার।

রাজ্যে শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যু হলেও, কোনও ইস্যুকেই কাজে লাগিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ বিজেপি। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, গ্রুপ সি, গ্রুপ ডি, আবাস যোজনা, একশো দিনের কাজ- এমন বহু ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসার পরও বিজেপি ময়দানে নামতে পারেনি। আন্দোলন করছে বিজেপি, কিন্তু তা বিক্ষিপ্ত ভাবে। এবার বিজেপির যুব মোর্চা ময়দানে নামছে বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে। এই আন্দোলনকে বিজেপি কতটা তীব্রতর রূপ দিতে পারে, তার উপর নির্ভর করবে তাদের পঞ্চায়েত ভাগ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+