পঞ্চায়েত ভোটে কি জোটেই সায়, নাড্ডার বাংলা সফরে নয়া ‘গেমপ্ল্যান’ তৈরি বিজেপির

দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সব জায়গাতেই আমরা প্রার্থী দেব। যেখানে দেব না, কেন দেব না তা পরে বুঝতে পারবেন।

বাংলায় পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সাংগঠনিক হাল খতিয়ে দেখতে শনিবার রাতে কলকাতায় পা দিয়েই বৈঠক করেছেন সভাপতি জেপি নাড্ডা। বাংলায় সর্বত্র বুথ কমিটি গঠন করতে পারেনি সুকান্ত-ব্রিগেড। এই অবস্থায় বিকল্প পন্থা কী হবে, তা নিয়েই গেমপ্ল্যান তৈরি করলেন নাড্ডা।

সমস্ত আসনে প্রার্থী দেওয়া সম্ভব নয়!

সমস্ত আসনে প্রার্থী দেওয়া সম্ভব নয়!

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দলের সর্বভারতীয় সভাপতির কাছে কার্যত স্বীকার করে নিয়েছেন দলের সাংগঠনিক ব্যর্থতার কথা। এই অবস্থায় বিজেপির যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সমস্ত আসনে প্রার্থী দেওয়া সম্ভব নয়, প্রার্থী দিলেও তারা যে লড়াই দেওয়ার অবস্থা নয়, তা জানিয়েই বিকল্প উপায় নিয়ে আলোচনা করেছেন।

বিকল্প পন্থা হিসেবে জোটের তত্ত্ব বৈঠকে

বিকল্প পন্থা হিসেবে জোটের তত্ত্ব বৈঠকে

সুকান্ত মজুমদারের কথায়, বিকল্প পন্থা হিসেবে জোটের তত্ত্ব উঠে এসেছে বৈঠকে। জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সুকান্ত মজুমদার বলেন, দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সব জায়গাতেই আমরা প্রার্থী দেব। যেখানে দেব না, কেন দেব না তা পরে বুঝতে পারবেন।

পঞ্চায়েতেও নন্দকুমার মডেল প্রয়োগ

পঞ্চায়েতেও নন্দকুমার মডেল প্রয়োগ

সুকান্তের এই কথাতেই তৈরি হয়েছে জল্পনা। তবে কি অলিখিত জোটের ব্যাপারে তিনি সর্বভারতীয় সভাপতির অনুমোদন আদায় করে নিয়েছেন। নন্দকুমার-সহ সমবায় ভোটে নীচুতলায় জোট করে একাধিক ক্ষেত্রে সাফল্য এসেছে। ফলে পঞ্চায়েতেও সেই ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে। অর্থাৎ তৃণমূলকে আটকাতে বাম-কংগ্রেসের অঘোষিত জোট হতে পারে।

তৃণমূলকে হারানোর জন্য জোটে অনুমোদন!

তৃণমূলকে হারানোর জন্য জোটে অনুমোদন!

সুকান্তের কথায় জল্পনা, বিজেপি যেখানে প্রার্থী দিতে পারবে না, সেখানে তৃণমূলকে আটকাতে বামেদের সঙ্গে জোটের পথে হাঁটতে পারে বিজেপি। অবশ্যই এই জোট অঘোষিত। নীচুতলায় নেতা-কর্মীরা এই জোট করতে পারেন তৃণমূলকে হারানোর জন্য। একপ্রকার অনুমোদন পেয়ে গেল বিজেপি। কায়দা করে সুকান্ত মজুমদার সেই অনুমোদন আদায় করে নিলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

যেখানে বামেরা শক্তিশালী সেখানে প্রার্থী নয়

যেখানে বামেরা শক্তিশালী সেখানে প্রার্থী নয়

শনিবার রাতে কলকাতার হোটেলে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সেই বৈঠকে কার্যত ঠিক হয়ে যায় পঞ্চায়েতে ভোটে ক্ষেত্র বিশেষে বিজেপি জোট করে লড়াই করবে তৃণমূলের বিরুদ্ধে। সুকান্তের বক্তব্যেই স্পষ্ট, যেখানে বামেরা শক্তিশালী সেখানে প্রার্থী দেবে না বিজেপি।

বামেদের সঙ্গে গোপন আঁতাত গড়বে বিজেপি?

বামেদের সঙ্গে গোপন আঁতাত গড়বে বিজেপি?

অর্থাৎ বামেদের সঙ্গে গোপন আঁতাত গড়ে বিজেপি এবার নীচুতলার পঞ্চায়েতে লড়তে পারে। গ্রাম পঞ্চায়েত স্তরে জোট হতে পারে. পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ স্তরে জোট হওয়ার সম্ভাবনা নেই। যদিও নীচতলার এই জোট রুখতে সিপিএম কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বেশ কিছ নেতাকে সাবধান করে দেওয়া হয়েছে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+