তৃণমূল কংগ্রেসের কাছে গোহারা বিজেপি! তবু পিছু হটছে না, পুরনো অস্ত্রে নতুন করে শান

উপনির্বাচনে হারের পরও বিজেপি পিছু হটছে না। এনআরসি আর নাগরিকত্ব বিল কোমর বেঁধে ময়দানে নামছেন বিজেপি নেতারা।

বিধানসভা উপনির্বাচনে হারের পরও বিজেপি পিছু হটছে না। এনআরসি আর নাগরিকত্ব বিল কোমর বেঁধে ময়দানে নামছেন বিজেপি নেতারা। সেজন্য পশ্চিমবঙ্গের বিজেপি ক্যাডারদের নিয়ে কর্মশালা এবং দলীয় ক্লাস করা হবে। নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ক্লাস ও কর্মশালার আয়োজন বলে জানিয়েছে বিজেপি।

হারের পরও এনআরসি-সিএবি ইস্যু

হারের পরও এনআরসি-সিএবি ইস্যু

করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি এবার জবরদস্ত ধাক্কা খেয়েছিল। লোকসভা ভোটে দুর্দান্ত পারফরম্যান্সের পরে রাজ্যে তৃণমূলের কাছে প্রথম লড়াইয়েই মুখ থুবড়ে পড়তে হয়েছিল। তা সত্ত্বেও বিজেপি তাদের ইস্যুতে এককাট্টাই থাকছে। অর্থাৎ তারা এনআরসি ও নাগরিকত্ব বিল নিয়ে তারা পিছু হাঁটছে না।

বুথে বুথে পার্টি ক্লাস, কর্মশালা

বুথে বুথে পার্টি ক্লাস, কর্মশালা

বিজেপি শীর্ষ নেতৃত্বের অভিমত, আমরা দেখেছি যে আমাদের দলীয় কর্মীরা সিএবি-র ধারা সম্পর্কে অবগত ছিল না। যার কারণে তারা সাধারণ মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছিল। এখন তাদের বিষযটি নিয়ে আগে অবগত করাতে হবে। তাই বুথে বুথে পার্টি ক্লাস, কর্মশালা এবং সেমিনার অনুষ্ঠিত হবে বিলের বিষয়ে ক্যাডারদের শিক্ষিত করার লক্ষ্যে।

এনআরসি নিয়ে তৃণমূল বনাম বিজেপি

এনআরসি নিয়ে তৃণমূল বনাম বিজেপি

তিনি আরও যোগ করেন, এনআরসি নিয়ে তৃণমূল তথ্য প্রচার করছে। মানুষের মনে ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই সিএবি অর্থাৎ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এবার ইতিবাচক অভিযানের মাধ্যমেই মোকাবিলা করা হবে তৃণমূলের।

ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনে

ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনে

বিজেপি সূত্রে জানানো হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সেখানে ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে এসেছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য আইন সংশোধন হবে। সংসদের শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল উপস্থাপিত হতে পারে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।

সিএবি নিয়ে রাজ্যব্যাপী প্রচার

সিএবি নিয়ে রাজ্যব্যাপী প্রচার

বিজেপি জানিয়েছে, বিলটি পাস হওয়ার পরে, আমরা সিএবি নিয়ে রাজ্যব্যাপী প্রচার শুরু করব। বিজেপির প্রবীণ নেতারা দলীয় ক্লাস, সেমিনার এবং ওয়ার্কশপগুলিতে ভাষণ দেবেন। এছাড়াও আইন নিয়ে লিফলেট এবং পুস্তিকা সীমান্ত অঞ্চলে বিতরণ করা হবে।

মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল

মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল

অসমে চূড়ান্ত এনআরসির তালিকা প্রকাশের পর দোখা গিয়েছে বাদ পড়া ১৯ লক্ষের মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালি রয়েছেন। তৃণমূল এই পরিসংখ্যান নিয়েও প্রচার চালিয়ে ফায়দা লুটেছে। বিজেপির কথা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভুল বোঝাচ্ছে তৃণমূল। কারণ অসমের পরিস্থিতি আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পূ্র্ণ ভিন্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+