মোদী শুনতে চান বাংলায় দলের সাংসদদের মন কী বাত! সবাইকে দিল্লি নেওয়ার দায়িত্ব বিজেপির রাজ্য সভাপতি সুকান্তকে

সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপরেই রয়েছে লোকসভা ভোট। অন্যদিকে রাজ্যে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক বিষয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই পরিস্থিতিতে রাজ্যের কথা সাংসদ মুখ থেকে শুনতে চাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এব্যাপারে রাজ্যের সাংসদদের নিয়ে যেতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্যের পরিস্থিতি নিজের কানে শুনতে চান

রাজ্যের পরিস্থিতি নিজের কানে শুনতে চান

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বিধানসভায় তৃণমূলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, নিয়োগ দুর্নীতির অভিযোগ ব্যাপক চাপে রাজ্যের শাসকদল। তবে এর মধ্যেও তদন্ত নিয়ে অভিযোগ রয়েছে। সেই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক অবস্থা নিজের কানে শুনতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংগঠনের কথাও জানতে চাইতে পারেন

সংগঠনের কথাও জানতে চাইতে পারেন

দলের সাংসদরা যাচ্ছেন আর রাজ্যে দলের সংগঠনের অবস্থাটা কী তা প্রধানমন্ত্রী জানতে চাইবেন না, তা হতে পারে না। পঞ্চায়েত নির্বাচনের সামনে বিজেপি বুথস্তরে কতটা শক্তি বাড়াতে পেরেছে, তা জানতে চাইতেই পারেন বলে মনে করছেন, রাজ্য বিজেপির নেতারা। এছাড়াও রাজ্যে দলের কাজ নিয়েও খোঁজখবর করতে পারেন প্রধানমন্ত্রী।

নির্দেশ দিলে পালন করব

নির্দেশ দিলে পালন করব

সাংসদদের নিয়ে দিল্লি যাত্রা প্রসঙ্গে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন, মোদীজি দলের অভিভাবক। তিনি যদি কোনও পরামর্শ সাংসদদের দেন, তা তাঁদের কাছে নির্দেশের মতোই হবে। তাঁরা সেই নির্দেশ পালন করবেন বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ। তবে তিনি কোন বিষয়ে কথা বলবেন, তা তাঁদের কাছে অজানা।

কী বলতে পারেন মোদী

কী বলতে পারেন মোদী

এই ধরনের বৈঠক প্রধানমন্ত্রী মোদী আগেও করেছেন। বিভিন্ন রাজ্যের দলের সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করে থাকেন। এব্যাপারে অভিজ্ঞ সাংসদদের মত হল, প্রধানমন্ত্রী সাংসদদের কর্তব্য নিয়ে কথা বলতে পারেন। নিজের এলাকায় সংগঠন বিস্তারে কীভাবে কাজ করতে হবে, কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, কীভাবে নেতাদের উদ্বুদ্ধ করতে হবে, সেব্যাপারে প্রধানমন্ত্রী বলতে পারেন বলেই মনে করছেন একাধিক সাংসদ। এছাড়াও বাংলার কোন এলাকার চাহিদা কী, সেসম্পর্কেও খোঁজখবর নিতে পারেন প্রধানমন্ত্রী।

 বাংলা নিয়ে বিজেপির ভাবনা

বাংলা নিয়ে বিজেপির ভাবনা

২০২৪-এর লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে নামবেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে বিজেপিও নামবে সারা দেশে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় থাকার লক্ষ্যে। লক্ষ্য পূরণে বাংলার অবদান আগের বারের থেকেও ভাল হবে বলে দাবি বিজেপির। এব্যাপারে ইতিমধ্যে পদক্ষেপ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে বিভিন্ন লোকসভার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+