মুকুল রায়ই ফ্যাক্টর দিলীপ ঘোষ নয়! একুশের আগে কৈলাশের সঙ্গে সহমত বাংলার বিজেপি সাংসদ

মুকুলই ফ্যাক্টর দিলীপ নয়! একুশের আগে কৈলাশের সঙ্গে সহমত বাংলার বিজেপি সাংসদ

২০১৯ লোকসভায় আশাতীত সাফল্যই বিজেপিকে পথ দেখিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে। সেই সূত্রই বলছে মুকুল রায় ফের তাক লাগাবেন ২০২১-এর নির্বাচনে। এবার মুকুল রায়ের সমর্থনে সরব হলেন বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ খোদ নরেন্দ্র মোদী- অমিত শাহ ঘনিষ্ঠ নেতা স্বপন দাশগুপ্ত। তিনি মনে করেন ২০১৯-এর সাফল্য মুকুল-কৈলাশ জুটির।

২০১৯ লোকসভায় সাফল্যে কৃতিত্ব মুকুল রায়ের

২০১৯ লোকসভায় সাফল্যে কৃতিত্ব মুকুল রায়ের

বিগত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসনে জিতেছে বিজেপি। বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হওয়ার পিছনে মুকুল রায়ের কৃতিত্বই প্রধান হিসেবে দেখছেন বিজেপির রাজ্যসভার সাংসদ। তিনি যতটা না বিজেপি রাজ্য সভাপতিকে কৃতিত্ব দিয়েছেন, তার থেকে অনেক বেশি কৃতিত্ব দিয়েছেন মুকুল রায়কে।

কীভাবে ২ থেকে ১৮, দেখিয়েছেন মুকুল-কৈলাশ

কীভাবে ২ থেকে ১৮, দেখিয়েছেন মুকুল-কৈলাশ

স্বপন দাশগুপ্ত মনে করেন, মুকুল রায় আরস কৈলাশ বিজয়বর্গীয় জুটিই তাঁদের সাফল্যের মুখে দেখিয়েছেন। দেখিয়ে দিয়েছেন কী করে ২ থেকে আসন সংখ্যা বাড়িয়ে ১৮ করা যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায় তাই যোগ্য সম্মান পেয়েছেন। তাঁকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হয়েছে।

সাংসদ স্বপন দাশগুপ্ত মুকুলের প্রশংসায় পঞ্চমুখ

সাংসদ স্বপন দাশগুপ্ত মুকুলের প্রশংসায় পঞ্চমুখ

সম্প্রতি মুকুল রায়কে বিজেপি পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া মুকুল রায়কে। সেই সভায় ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, স্বপন দাশগুপ্ত প্রমুখ। এই সংবর্ধনা মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনের প্রধান মুখ হিসেবে তুলে ধরে বিজেপি নেতৃত্ব। কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে স্বপন দাশগুপ্ত সবাই মুকুলের প্রশংসায় পঞ্চমুখ হন।

ছোট পার্টিকে প্রতিষ্ঠিত করতে মুকুলদাকে চাই

ছোট পার্টিকে প্রতিষ্ঠিত করতে মুকুলদাকে চাই

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, বিজেপি একটা প্রতিষ্ঠিত পার্টি। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ছোট পার্টি। এই ছোট পার্টিকে প্রতিষ্ঠিত করতে মুকুলদাকে চাই। মুকুলদাই পারেন বিজেপিকে বাংলায় অধিষ্ঠিত করতে। আর চাই কৈলাশজিকে। বিজেপিকে বাংলায় সঠিক দিশা দেখাবে মুকুল-কৈলাশ জুটি। তিনি এই প্রসঙ্গে একবারও দিলীপ ঘোষের নাম করেননি।

বিজেপির সাফল্যের জন্য বড় ভাই মুকুলদাকে চাই

বিজেপির সাফল্যের জন্য বড় ভাই মুকুলদাকে চাই

একা স্বপন দাশগুপ্ত নন, কৈলাশ বিজয়বর্গীয় এদিন মুকুল রায়কে বড় ভাই বলে সম্বোধন করে বসেন। তিনি বলেন, বাংলায় বিজেপির সাফল্যের জন্য বড় ভাই মুকুলদাকে চাই। এমনকী তিনি মুকুল রায়কে চাণক্যের গুরু বলেও আখ্যা দেন। অরবিন্দ মেননও মুকুলের প্রশংসা করে বলেন, মুকুলদা পঞ্চায়েত এলাকার প্রতিটি জায়গা চেনেন।

{quiz_384}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+