বিজেপিতে রয়েছেন বহু ‘ছদ্মবেশী’ তৃণমূল! ‘খরবুজ’-নেতার তত্ত্ব উত্থাপন দলেরই সাংসদের

বিজেপিতে লুকিয়ে রয়েছে ‘ছদ্মবেশী’ তৃণমূল! ‘খরবুজ’-নেতাদের খোঁজ দিলেন সাংসদ

করোনা আতঙ্কের মাঝেই বিজেপিতে বোমা ফাটালেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এক টুইটেই তিনি বুঝিয়ে দিলেন বাংলার রাজনীতি তাৎপর্য। মাত্র দুটি ফলের দৃষ্টান্ত দিয়ে বাংলার রাজনীতির সেকাল-একাল বুঝিয়ে দিলেন মোদী-শাহের কাছের লোক বলে পরিচির রাজ্যসভার এই বিজেপি সাংসদ।

স্বপনের খরবুজ-টুইট

তিনি টুইট করেন, বাংলার রাজনীতিতে শুধু যে তরমুজের তাৎপর্য আছে তা নয়, গভীর তাৎপর্য রয়েছে আরও এক ফলের- তা হল খরবুজ। বর্তমান সময়ে খরবুজের যথার্থতা খুব বেশি করে মনে হচ্ছে। এই খরবুজের বাইরে গেরুয়া ভিতরে সবুজ। তাঁর এই উদাহারণ বাংলার বর্তমান রাজনীতিতে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাইরেটা গেরুয়া ভিতরটা সবুজ

বাইরেটা গেরুয়া ভিতরটা সবুজ

রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, স্বপন দাশগুপ্তের এই টুইট বার্তা বিজেপির এক শ্রেণির নেতার জন্য। তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপির সাংগঠনিক পদে এমন কিছু নেতা রয়েছেন, যাঁরা আদতে খরবুজের ন্যায়। তাঁদের বাইরেটা গেরুয়া হলেও ভিতরটা সবুজ।

বিজেপিতে ছদ্মবেশী তৃণমূল

বিজেপিতে ছদ্মবেশী তৃণমূল

এই টুইটে তিনি কাদের কথা ইঙ্গিত করলেন? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসলে বিজেপির রাজ্যসভার সাংসদের তির লোকসভার আগে-পরে আসা তৃণমূলত্যাগী নেতা-নেত্রীদের বিরুদ্ধে। তিনি বোঝাতে চেয়েছেন, তাঁরা বিজেপিতে থাকলেও, আসলে তাঁরা ভিতরে ভিতরে এখনও কংগ্রেস বা তৃণমূল রয়ে গিয়েছে।

স্বপন দাশগুপ্তের খরবুজ তত্ত্ব

স্বপন দাশগুপ্তের খরবুজ তত্ত্ব

এমনও অভিযোগ সামনে আসছে, অনেক বিজেপি নেতা ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে আঁতাত রেখে চলছেন। এখ সেইসমস্ত নেতাদের চিহ্নিত করে আলাদা করাই বিজেপির লক্ষ্য। ২০২১ বিজেপির পাখির চোখ। তার আগে বিজেপি থেকে এইসব খরবুজ নেতাদের বেছে ফেলতে হবে। অর্থাৎ স্বপন দাশগুপ্তের এই খরবুজ তত্ত্ব অনেক দূর গড়াবে।

তরমুজ-নেতার পর খরবুজ-নেতা

তরমুজ-নেতার পর খরবুজ-নেতা

মোদী-শাহের খাস লোক, অরুণ জেটলিও যাঁকে সমীহ করতেন, সেই স্বপন দাশগুপ্ত এই খরবুজ তত্ত্বের জন্ম দিয়েছেন বাংলার রাজনীতিতে। তাই তা নিয়ে তো একটু চর্চা, একটু জল্পনা হবেই। তাই বিজেপিতে কে এমন খরবুজ নেতা আছে তাঁর খোঁজ চলবে। চলতেই থাকবে। ঠিক যেমন বাংলায় তরমুজ নেতার তত্ত্ব নিয়েও চর্চা চলত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+