সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রায় 'উদ্বাস্তু' সাংসদ! বললেন, মোদী জানেন না প্রকৃত নাগরিকের সংখ্যা

প্রতিদিনই রাজ্যের কোনও না কোথাও সিএএ-র সমর্থনে মিছিল কিংবা প্রচার সভা করছে বিজেপি। যার পোশাকি নাম অভিনন্দন যাত্রা। এই অভিনন্দন যাত্রায় সামিল হচ্ছেন, সাংসদ থেকে বিধায়ক সবাই।

প্রতিদিনই রাজ্যের কোনও না কোথাও সিএএ-র সমর্থনে মিছিল কিংবা প্রচার সভা করছে বিজেপি। যার পোশাকি নাম অভিনন্দন যাত্রা। এই অভিনন্দন যাত্রায় সামিল হচ্ছেন, সাংসদ থেকে বিধায়ক সবাই। অন্যদিকে বিরুদ্ধেও চলছে প্রচার। তবে তার রাশ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

সিএএ-র সমর্থনের প্রচারে 'উদ্বাস্তু' সাংসদ

সিএএ-র সমর্থনের প্রচারে 'উদ্বাস্তু' সাংসদ

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচারে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর জিথ সিং আলুওয়ালিয়া। স্থানীয় সূত্রে দাবি, প্রচারে তিনি নিজেকে উদ্বাস্তু বলে দাবি করেছেন। বর্ধমানের পার্ক সার্কার রোড থেকে পারবীর হাট পর্যন্ত অভিনন্দন যাত্রা সংগঠিত করা হয়।

সাংসদ ছাড়াও মিছিলে রাজ্য বিজেপি নেতৃত্ব

সাংসদ ছাড়াও মিছিলে রাজ্য বিজেপি নেতৃত্ব

এই অভিনন্দন যাত্রায় স্থানীয় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা বিশ্বপ্রিয় চায়চৌধুরী এবং জেলা সভাপতি সন্দীপ নন্দী-সহ অন্যরা।

বিরোধীদের কড়া আক্রমণ

বিরোধীদের কড়া আক্রমণ

সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সিএএ এবং এনআরসির বিরোধীদের কড়া আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় একপক্ষ সিএএ এবং এনআরসিতে সমর্থন করছেন। আৎ একপক্ষ বিরোধিতা করছেন। তাঁর দাবি, যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা বিষয় সম্পর্কে কিছুই জানেন না।

তিনিও উদ্বাস্তু, বললেন সাংসদ

তিনিও উদ্বাস্তু, বললেন সাংসদ

আলুওয়ালিয়ার মোবাইলে রয়েছে উদ্বাস্তুদের নিয়ে একটি শ্রুতি নাটক। তা তিনি সবাইকে শোনান। সঙ্গে বলেন, উদ্বাস্তুদের যন্ত্রণা তিনি বোঝেন। কারণ তিনিও উদ্বাস্তু।

নাগরিকত্ব আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

নাগরিকত্ব আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

সুরিন্দর জিৎ সিং আলুওয়ালিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাগরিকত্ব আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, অনেকেই প্রতিবেশী দেশে অপরাধ করে এদেশে চলে আসেন। তা ছাড়াও দেশের নাগরিকত্ব কত, তার প্রকৃত সংখ্যা জানেন না মোদী কিংবা দিদি, কেউই। ফলে বাজেট বরাদ্দ নিয়ে অসুবিধা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+